
রিজাউল করিম: সাতক্ষীরায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে সাতক্ষীরা শহরের পরিবাহন কাউন্টার এলাকা থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড়ে গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুজ্জামান সজিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান।
আরো বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা কৃষক দলের সাবেক সভাপতি আহসানুল কাদির স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন পাড়, আসাদুজ্জামান খোকা, এস এম মহসিন আলম, সুমন আহমেদ, হাসান মাহমুদ প্রমুখ ।
আলোচনা সভায় দলীয় আদর্শ ও সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
মন্তব্য করুন