বাংলাদেশ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৮ আগস্ট ২০২৬, ৮:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় কারিগরি দক্ষতা মেলা

ডেস্ক রিপোর্ট: ‘দক্ষতায় শক্তি’ এই শ্লোগানকে সামনে রেখে বেকার, শিক্ষা ও প্রশিক্ষণবঞ্চিত যুব ও নারীদের কারিগরি দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগের সঙ্গে যুক্ত করতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে কারিগরি দক্ষতা মেলা।

বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো’র বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে এই মেলা অনুষ্ঠিত হয়।

সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস, সাতক্ষীরা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ অপু হালদার, উপজেলা সমবায় কর্মকর্তা মুর্শিদ আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজিজুল হক, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সাতক্ষীরার জব প্লেসমেন্ট অফিসার মোঃ আরিফুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক মোছাঃ লুৎফর নাহার বিথি প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সিডো সংস্থার প্রকল্প সমন্বয়কারী মোঃ তহিদুজ্জামান তহিদ।

মেলায় সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চলের দুই শতাধিক যুব ও তরুণ অংশগ্রহণ করেন এবং তাদের পছন্দ মত ট্রেডে ভর্তি হওয়ার জন্য তালিকাভুক্ত হন।

মেলায় অংশগ্রহণকারীদের সামনে বিভিন্ন প্রতিষ্ঠানের বেসিক কম্পিউটার, মাছ চাষ, হাউজ ওয়ারিং, রেডিও, টিভি ও ফ্রিজ মেরামত, হস্তশিল্প, ওয়েল্ডিং, ক্যাটারিং, মডার্ন অফিস ম্যানেজমেন্ট, পোশাক তৈরি, ইলেক্ট্রিক্যাল ইলেক্ট্রোনিক্স, গবাদি পশু চাষ, হাঁস-মুরগি, আইটি সাপোর্ট সার্ভিস, অটো মোবাইল, মোবাইল ফোন সার্ভিসিং, গার্মেন্টস, ইলেক্ট্রিক্যাল ইন্সটলেশন অ্যান্ড মেইনটেন্যান্স ফর কনস্ট্রাকশন, গ্রাফিকস অ্যান্ড ডিজাইন, জাপানিজ ও কোরিয়ান ভাষা কোর্স, ড্রাইভিং, অটোমেটিক মেকানিজ, টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং, ফ্যাশন ডিজাইন, বিউটিফিকেশন, সুইং মেশিন অপারেশন, ব্লক-বাটিক, এমব্রয়ডারি, শো-পিস ও জুয়েলারিসহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে খাল-জলাশয় রক্ষায় যুবদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতির বড় বোনজামাইয়ের মৃত্যু, শোক

সাতক্ষীরায় কারিগরি দক্ষতা মেলা

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা

হাবিবুল ইসলাম হাবিবকে ধুলিহর ইউনিয়ন বিএনপির ফুলেল শুভেচ্ছা

বিয়ে করেছেন পূজা চেরি, নেটদুনিয়া উত্তাল!

নদী রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে বললেন মকসুমুল হাকিম চৌধুরী

বিশ্ব রাঙাতে, ইতিহাস গড়তে প্রস্তুত বসুন্ধরা স্পোর্টস সিটি

গ্যাস সংকট আরও কতদিন, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বদলে যাচ্ছে ‘বাংলাদেশ জেলের’ নাম

১০

টেস্ট ইতিহাসে ছক্কার সেঞ্চুরি: গলে বিশ্বরেকর্ড গড়লেন ঋষভ পন্ত

১১

হাম: প্রাণ গেল আরও ৭ শিশুর

১২

হঠাৎ ন্যাড়া মাথায় কেন লেডি সুপারস্টার নয়নতারা?

১৩

মিয়ানমার রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলায় বাংলাদেশের উদ্বেগ

১৪

সুন্দরবনে অবৈধ প্রবেশ, আটক ৪ জেলে কারাগারে

১৫

পাল্টে যাচ্ছে দেশের অর্থবছর, কার্যকর ২০২৮-২৯ থেকে

১৬

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদ পেলেন ভারতের সেনাপ্রধান

১৭

নারীদের নিরাপদ যাতায়াতে ‘পিংক বাস’ উদ্বোধন

১৮

রেড কার্পেটে অভিনেত্রীকে ভক্তের জোরপূর্বক চুমু

১৯

দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি

২০
error: Content is protected !!