বাংলাদেশ, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৮ আগস্ট ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টেস্ট ইতিহাসে ছক্কার সেঞ্চুরি: গলে বিশ্বরেকর্ড গড়লেন ঋষভ পন্ত

স্পোর্টস ডেস্ক: ঋষভ পন্ত এমন এক শিখরে পৌঁছেছেন যেখানে এর আগে কোনো ভারতীয় ব্যাটার পৌঁছাতে পারেননি। গলে ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্টের চতুর্থ দিনে লাহিরু কুমারাকে ছক্কা মেরে প্রথম ভারতীয় হিসেবে টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কার মাইলফলক স্পর্শ করলেন এই উইকেটরক্ষক-ব্যাটার।

সামগ্রিকভাবে বেন স্টোকস, নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম এবং অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টের পর তিনি মাত্র চতুর্থ ব্যাটার হিসেবে এই বিরল কৃতিত্ব অর্জন করলেন। পন্ত এই মাইলফলকে পৌঁছানো বিশ্বের দ্রুততম খেলোয়াড় (৫১ ম্যাচ)।

এছাড়া টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে তিনি প্রথম খেলোয়াড় যিনি ৮০টির কম ম্যাচ খেলে এই রেকর্ড স্পর্শ করলেন।

আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে উদ্বোধনী টেস্টের চতুর্থ দিনে ভারতীয় ক্রিকেটের প্রথম এবং বিশ্বের চতুর্থ খেলোয়াড় হিসেবে টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কার মাইলফলক সম্পন্ন করলেন এই ড্যাশিং উইকেটরক্ষক-ব্যাটার।

এই যাত্রায় পন্ত ১০০টি টেস্ট ছক্কা মারা দ্রুততম খেলোয়াড় হয়েছেন, মাত্র ৫১তম টেস্টে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি। এর আগে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বেন স্টোকস তার ৮২তম টেস্টে এই মাইলফলক স্পর্শ করেছিলেন।

সর্বকালের তালিকায় পন্তের আগে রয়েছেন স্টোকস (১৩৮ ছক্কা), নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম (১০৭ ছক্কা) এবং অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটরক্ষক-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট (১০০ ছক্কা)।

ম্যাচ শুরুর আগে পন্তের ঝুলিতে ছিল ৯৭টি ছক্কা। প্রথম ইনিংসে তিনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইলের ৯৮টি ছক্কার রেকর্ড স্পর্শ করেছিলেন।

ভারতীয়দের মধ্যে বীরেন্দর শেবাগ এবং রোহিত শর্মা প্রত্যেকে ৯১টি করে ছক্কা মেরে এই তালিকার যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। তবে পন্ত সবাইকে ছাড়িয়ে এখন ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন।

একনজরে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা (প্রতি ছক্কায় বলের গড়):
১৩৮ – বেন স্টোকস (৯০.০৫ বল)
১০৭ – ব্রেন্ডন ম্যাককালাম (৯৩.৩৯ বল)
১০০* – ঋষভ পন্ত (৪৯.২ বল)
১০০ – অ্যাডাম গিলক্রিস্ট (৬৭.৯২ বল)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ

১

খুলনায় তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা

২

উপকূলের সংকট সমাধানে সর্বদলীয় রাজনৈতিক সিদ্ধান্তের আহ্বান

৩

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ৪৪ প্রার্থী

৪

বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন শুরু

৫

৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা

৬

সুন্দরবনে দস্যুতা দমনের দাবিতে আন্দোলনে স্বামী-সন্তান, ঘরে নারীদের বুকজোড়া ভয়

৭

‎জলবায়ু পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তা: প্রতিশ্রুতির আলোয় শঙ্কার ছায়া || ‎তারিক ইসলাম

৮

কালিগঞ্জে জাতীয় যুব দিবস উদ্‌যাপন

৯

উদ্যোক্তা হতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক, ৫৬ জেলায় আবেদন শুরু

১০

তালায় কিস্তি না দিয়ে এনজিও কর্মীকে মারধর

১১

এপিএল ড্রাফটে দুই ক্যাটাগরিতে ১০ বাংলাদেশি

১২

কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন

১৩

ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫

১৪

আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ওসি শাহিদুর রহমানের

১৫

২০০ কোটি আত্মসাতের মামলায় আদালতের সমন নোরা ফাতেহিকে

১৬

সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

১৭

সেরা ফুটবলার নির্বাচনে দুই মুসলিম খেলোয়াড়কে ভোট দিয়েছেন মেসি

১৮

পাইকগাছায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

১৯

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

২০