বাংলাদেশ, বুধবার, ১৯ আগস্ট ২০২৬
৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৯ আগস্ট ২০২৬, ৯:৪৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মরক্কান নারীকে বিয়ের পর রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণ, সত্য না মিথ্যা?

স্পোর্টস ডেস্ক: ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন- এমন খবর ছড়িয়ে পড়েছে তুরস্কের সংবাদমাধ্যমে। সেখান থেকে খবরটি ভাইরাল হয়েছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতেও।

তবে বিষয়টি নিয়ে এখনো সরাসরি কোনো বক্তব্য করেনি সাবেক ব্রাজিলিয়ান এই তারকা ডিফেন্ডার। ফলে ইসলাম গ্রহণের খবরটি আপাতত দাবি হিসেবেই রয়েছে; রবার্তো কার্লোস নিজে নিশ্চিত না করা পর্যন্ত এটিকে চূড়ান্ত সত্য হিসেবে বিবেচনা করা যাচ্ছে না। গোল ডটকম।

তুরস্কের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রায় চার সপ্তাহ আগে ইসলাম গ্রহণ করেছেন ৫৩ বছর বয়সী রবার্তো কার্লোস। ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের পরিচিত ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার সঙ্গে সাক্ষাতের সময় তিনি শাহাদাহ পাঠ করেন এবং ইসলাম গ্রহণের ঘোষণা দেন- এমনটাই বলা হয়েছে প্রতিবেদনে।

তবে এই দাবির পক্ষে এখন পর্যন্ত রবার্তো কার্লোসের নিজের কোনো বক্তব্য বা আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। ফলে খবরটি নিয়ে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে সন্দেহ-সংশয়।

তুরস্কের সংবাদমাধ্যম ‘হাবেরলার’সহ কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি সামনে আসে। সেখানে বলা হয়, রবার্তো কার্লোস বেশ কিছুদিন ধরেই শেখ জিহাদ হামাদার সঙ্গে যোগাযোগ রাখছিলেন।

প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলে শেখ হামাদার সঙ্গে সাক্ষাৎ করেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। সেই সাক্ষাতেই তিনি শাহাদাহ পাঠ করে ইসলাম গ্রহণ করেন বলে দাবি করা হয়েছে।

শাহাদাহ ইসলামে প্রবেশের মৌলিক ঘোষণা। আল্লাহর একত্ব ও হজরত মুহাম্মদ (সা.)-কে আল্লাহর রাসুল হিসেবে স্বীকার করে ঈমানের ঘোষণা দেওয়াকেই শাহাদাহ বলা হয়। কোনো ব্যক্তি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করতে চাইলে ঈমানের সাক্ষ্য পাঠ করেন। রবার্তো কার্লোসের ক্ষেত্রেও এমনটি ঘটেছে বলে দাবি করা হচ্ছে।

তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই তথ্য সরাসরি রবার্তো কার্লোসের কাছ থেকে আসেনি। ফলে তার ধর্মান্তরের খবর এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।

রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর আরও ছড়িয়ে পড়ে তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এমপি আলি শাহিনের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের পর।

সাও পাওলোতে ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের একটি সংগঠন ইসলামিক চ্যারিটেবল ইয়ুথ লিগ অব ব্রাজিলে অনুষ্ঠিত বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশ করেন শাহিন। বৈঠকে শেখ হামাদাহ ছাড়াও ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের আরও কয়েকজন প্রতিনিধি উপস্থিত ছিলেন বলে জানা গেছে।ন

শাহিনের দাবি, শেখ হামাদা তাকে জানিয়েছেন- রবার্তো কার্লোস দীর্ঘদিন ধরে তার সঙ্গে যোগাযোগ রাখছিলেন। প্রায় চার সপ্তাহ আগে তিনি হামাদার সঙ্গে দেখা করেন এবং শাহাদাহ পাঠ করে ইসলাম গ্রহণ করেন।

তুরস্কের এই এমপি রবার্তো কার্লোসকে অভিনন্দনও জানিয়েছেন। পাশাপাশি তার ও তার পরিবারের জন্য শান্তি, সুস্বাস্থ্য ও বরকতময় জীবনের শুভকামনা জানিয়েছেন তিনি। শেখ জিহাদ হামাদাকে মুসলিম বিশ্বের ৫০০ প্রভাবশালী ব্যক্তির একজন হিসেবেও উল্লেখ করেছেন শাহিন।

রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর এমন এক সময়ে সামনে এসেছে, যখন তার ব্যক্তিজীবন নিয়েও নতুন করে আলোচনা চলছে। সম্প্রতি মরক্কো বংশোদ্ভূত নারী সুহাইলা এল তাহিরিকে বিয়ের খবর প্রকাশ্যে আসে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ের চুক্তিপত্রে স্বাক্ষরের ছবিও ছড়িয়ে পড়েছে। তবে তাদের বিয়ের বিষয়টি একেবারে নতুন নয়। চলতি বছরের জানুয়ারিতেই তাদের সম্পর্ক ও বিয়ের খবর প্রকাশ্যে এসেছিল। পরে ২৫ জুলাই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সীমিত পরিসরে বিয়ের আয়োজন করা হয় বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সুহাইলা এল তাহিরি ফুটবলের সঙ্গেও যুক্ত। তিনি ফিফা অনুমোদিত খেলোয়াড় এজেন্ট এবং ফুটবলারদের পেশাগত ক্যারিয়ার ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করেন।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, রবার্তো কার্লোস ও সুহাইলার সম্পর্কের শুরুটা হয়েছিল পেশাগত যোগাযোগের মাধ্যমে। পরে সেই সম্পর্ক ব্যক্তিগত সম্পর্কে রূপ নেয়। ব্রাজিল ও ইউরোপের মধ্যে ফুটবলারদের ক্যারিয়ার ও ব্যবসায়িক বিষয় নিয়েও তারা একসঙ্গে কাজ করেছেন বলে দাবি করা হয়েছে।

ইসলাম গ্রহণের খবরের বাইরেও রবার্তো কার্লোসের নাম ফুটবল ইতিহাসের অন্যতম সেরা লেফটব্যাক হিসেবে প্রতিষ্ঠিত। ব্রাজিল জাতীয় দল ও রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘ সময় খেলেছেন তিনি।

রিয়াল মাদ্রিদের হয়ে তার ক্যারিয়ারে এসেছে একের পর এক সাফল্য। ক্লাবটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগসহ একাধিক বড় শিরোপা জিতেছেন। ব্রাজিলের হয়েও বিশ্বকাপ জয় করেছেন তিনি।

বিশেষ করে তার দুর্দান্ত গতি, শক্তিশালী শট এবং ফ্রি-কিক ছিল ফুটবলপ্রেমীদের কাছে আলাদা আকর্ষণের। তার বিখ্যাত বাঁকানো ফ্রি-কিক এখনো ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত গোল হিসেবে বিবেচিত হয়।

রিয়াল মাদ্রিদের পাশাপাশি তুরস্কের ফেনারবাখেও খেলেছেন তিনি। ফলে তুরস্কের সংবাদমাধ্যমে তার ব্যক্তিজীবন নিয়ে প্রকাশিত খবরও দ্রুত আলোচনায় এসেছে।

তবে কিংবদন্তি এই ফুটবলারের ইসলাম গ্রহণের খবর যতই আলোচনায় থাকুক, এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- রবার্তো কার্লোস নিজে বিষয়টি নিশ্চিত করেননি। তাই শেখ জিহাদ হামাদা ও তুরস্কের এমপির বক্তব্যের ভিত্তিতে খবরটি ছড়ালেও আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এটিকে নিশ্চিত সংবাদ হিসেবে দেখার সুযোগ নেই।

রবার্তো কার্লোস নিজে মুখ খুললেই কেবল তার ধর্মান্তরের খবরের সত্যতা নিয়ে আর কোনো সংশয় থাকবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কান নারীকে বিয়ের পর রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণ, সত্য না মিথ্যা?

৩ জেলার ডিসি ও রাজশাহীর বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন

কলকাতায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু

শ্যামনগরে খাল-জলাশয় রক্ষায় যুবদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতির বড় বোনজামাইয়ের মৃত্যু, শোক

সাতক্ষীরায় কারিগরি দক্ষতা মেলা

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা

হাবিবুল ইসলাম হাবিবকে ধুলিহর ইউনিয়ন বিএনপির ফুলেল শুভেচ্ছা

বিয়ে করেছেন পূজা চেরি, নেটদুনিয়া উত্তাল!

১০

নদী রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে বললেন মকসুমুল হাকিম চৌধুরী

১১

বিশ্ব রাঙাতে, ইতিহাস গড়তে প্রস্তুত বসুন্ধরা স্পোর্টস সিটি

১২

গ্যাস সংকট আরও কতদিন, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

বদলে যাচ্ছে ‘বাংলাদেশ জেলের’ নাম

১৪

টেস্ট ইতিহাসে ছক্কার সেঞ্চুরি: গলে বিশ্বরেকর্ড গড়লেন ঋষভ পন্ত

১৫

হাম: প্রাণ গেল আরও ৭ শিশুর

১৬

হঠাৎ ন্যাড়া মাথায় কেন লেডি সুপারস্টার নয়নতারা?

১৭

মিয়ানমার রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলায় বাংলাদেশের উদ্বেগ

১৮

সুন্দরবনে অবৈধ প্রবেশ, আটক ৪ জেলে কারাগারে

১৯

পাল্টে যাচ্ছে দেশের অর্থবছর, কার্যকর ২০২৮-২৯ থেকে

২০
error: Content is protected !!