বাংলাদেশ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৮ আগস্ট ২০২৬, ২:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশ এখন যেকোনো দলকে হারাতে পারে: হাসান মাহমুদ

ডেস্ক রিপোর্ট: অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে বড় অবদান রেখেছেন পেসার হাসান মাহমুদ।

ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারানোর পথে প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই ডানহাতি পেসার।

সেটি ছিল টেস্ট ক্রিকেটে হাসানের ক্যারিয়ারসেরা বোলিংও। দ্বিতীয় ইনিংসে আরও ৩ উইকেট, অর্থাৎ মোট ৯ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরাও।

ঐতিহাসিক এই জয়ের পর ‘স্টার স্পোর্টস’কে দেওয়া এক ভিডিও বার্তায় নিজের অনুভূতি নিয়ে কথা বলেছেন হাসান।

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়কে নিজের জন্য বিশেষ অর্জন হিসেবে উল্লেখ করে হাসান বলেন, ‘অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচ জেতা আমার জন্য খুবই বিশেষ।

অনেক কিংবদন্তি ফাস্ট বোলারকে আমি ছোটবেলা থেকেই দেখে আসছি। আমি যেভাবে বোলিং করতে চেয়েছি, নিজের পরিকল্পনা অনুযায়ী সেভাবেই বোলিং করেছি।

ডারউইন টেস্টে নিজের বোলিং পরিকল্পনা নিয়ে হাসান জানান, ম্যাচের আগে দলের বিশ্লেষকের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন তিনি।

তিনি বলেন, ‘আমার বিশ্লেষক আমাকে বলেছিলেন, এভাবে বোলিং করলে; একই বল বারবার করতে পারলে হয়তো উইকেট পাওয়া যাবে। শেষ পর্যন্ত সেটাই হয়েছে।’

বাংলাদেশের এই জয়কে দেশের ক্রিকেটের পরিবর্তনের প্রতিচ্ছবি হিসেবেও দেখছেন হাসান।

তিনি বলেন, ‘এখন মানুষ ভাবতে শুরু করেছে, বাংলাদেশ আর আগের মতো নেই। তারা দিন দিন উন্নতি করছে এবং এমন একটি দল হয়ে উঠছে, যারা বিশ্বের যে কোনো দলকে হারাতে পারে।’

অস্ট্রেলিয়াকে হারানোর এই সাফল্যকে বাংলাদেশের অন্যতম সেরা জয় হিসেবে উল্লেখ করেছেন হাসান। কঠোর পরিশ্রম ও প্রস্তুতির ফল হিসেবেই এই অর্জন এসেছে বলে মনে করেন তিনি।

হাসান বলেন, ‘এটি বাংলাদেশের জন্য অন্যতম সেরা জয়। একজন খেলোয়াড় হিসেবে এটি স্বপ্নপূরণের মতো। ডারউইনে আসার প্রথম দিন থেকেই আমরা কঠোর পরিশ্রম করেছি। মাঠে নিজেদের উজাড় করে দিয়েছি। প্রতিটি ঘণ্টা, প্রতিটি সেশনে খুব ভালো অনুশীলন করেছি এবং আমাদের মানসিকতাও ছিল ইতিবাচক।’

বাংলাদেশের সাম্প্রতিক টেস্ট পারফরম্যান্সেও সন্তুষ্ট হাসান। দেশের মানুষের ক্রিকেটপ্রেম ও সমর্থনও দলকে অনুপ্রাণিত করে বলে মনে করেন তিনি।

হাসান যোগ করেন, ‘আমরা খুব ভালো ক্রিকেট খেলছি। টেস্টে কয়েকটি জয় পেয়েছি, যা দলের জন্য খুবই ভালো। বাংলাদেশে মানুষ ক্রিকেট নিয়ে খুবই আবেগী এবং তারা সবসময় চায় আমরা ক্রিকেটার হিসেবে আরও উন্নতি করি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাল্টে যাচ্ছে দেশের অর্থবছর, কার্যকর ২০২৮-২৯ থেকে

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদ পেলেন ভারতের সেনাপ্রধান

নারীদের নিরাপদ যাতায়াতে ‘পিংক বাস’ উদ্বোধন

রেড কার্পেটে অভিনেত্রীকে ভক্তের জোরপূর্বক চুমু

দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি

লিবিয়ায় বন্দি থাকা আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরলেন

বাংলাদেশ এখন যেকোনো দলকে হারাতে পারে: হাসান মাহমুদ

প্রধানমন্ত্রীর পরামর্শে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে কালেমা তাইয়্যেবা স্থাপন

শিবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

যে সব খাবার ও পানীয় হারাম

১০

৩ দিনেই ১০০ কোটির ক্লাবে ইমরান হাশমির ‘আওয়ারাপান টু’

১১

রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা

১২

দেশের সব মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালুর ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

১৩

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ‘অতীব জরুরি’ নির্দেশনা, স্কুল-কলেজে চিঠি

১৪

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

১৫

চার দেশের বাংলাদেশি প্রবাসীদের জন্য সতর্কবার্তা

১৬

ইমরান খানের চোখের অবস্থা প্রায় স্বাভাবিক, আদালতকে জানাল কারা কর্তৃপক্ষ

১৭

প্রবাসীদের জন্য শিথিল হচ্ছে এনআইডি সংশোধনের নিয়ম

১৮

ঢাকাসহ ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

১৯

ঢাকা-দিল্লি সম্পর্কোন্নয়নে গলার কাঁটা শেখ হাসিনা

২০
error: Content is protected !!