বাংলাদেশ, বুধবার, ১৯ আগস্ট ২০২৬
৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৯ আগস্ট ২০২৬, ১:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অভিনেত্রী থেকে এবার ব্যবসায়ী মাহি

ডেস্ক রিপোট: অভিনয়ের পাশাপাশি এবার ব্যবসায়িক অঙ্গনেও যাত্রা শুরু করলেন অভিনেত্রী সামিরা খান মাহি। একটি গাড়ির ব্যাবসায়িক প্রতিষ্ঠানের পরিচালক ও শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত হয়েছেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান এই অভিনেত্রী।

তবে ব্যাবসায়িক অঙ্গনে মাহির যাত্রা একেবারে নতুন নয়। প্রায় দুই বছর আগে থেকেই প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত আছেন তিনি। এত দিন ব্যবসার বিভিন্ন দিক বুঝতে এবং কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা নিতে সময় নিয়েছেন।

এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে নিজের ব্যাবসায়িক সম্পৃক্ততার কথা প্রকাশ্যে আনলেন।

নতুন এই প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাহকদের জন্য ব্র্যান্ড-নিউ, রিকন্ডিশন্ড এবং প্রি-ওনড বা ব্যবহৃত গাড়ির বড় সংগ্রহ নিয়ে আসার পরিকল্পনা রয়েছে মাহির। প্রতিষ্ঠানটি চীন, জাপান ও ইউরোপ থেকে ব্র্যান্ড-নিউ গাড়ি আমদানি করবে। পাশাপাশি জাপান থেকে আনা হবে রিকন্ডিশন্ড গাড়িও।

শুধু দেশীয় বাজারে সীমাবদ্ধ না থেকে ব্যবসাটিকে আন্তর্জাতিক পরিসরে পরিচালনার পরিকল্পনার কথাও জানিয়েছেন মাহি। তার ভাষ্য, প্রতিষ্ঠানটির কার্যক্রম আন্তর্জাতিকভাবেই পরিচালনা করা হবে।

অভিনয়ের পাশাপাশি নতুন এই ব্যবসায়িক উদ্যোগ নিয়ে আশাবাদী মাহি। দীর্ঘদিন ধরে ব্যবসার বিভিন্ন দিক পর্যবেক্ষণ ও বোঝার পর এবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর ঘোষণা দিয়েছেন তিনি।

ফলে অভিনয়ের পাশাপাশি ব্যাবসায়িক অঙ্গনেও অভিনেত্রীর নতুন পরিচয় যুক্ত হলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তাটিতে এক যুগেও লাগেনি উন্নয়নের ছোঁয়া!

সৌদির পাঠ্যবইয়ে কোরআন-হাদিস ছাঁটাই, ইসরায়েলে প্রশংসা

ভেঙে গেছে অভিনেত্রী মীমের সংসার

অভিনেত্রী থেকে এবার ব্যবসায়ী মাহি

শুভেন্দুকে ১০ দিনের আলটিমেটাম দিল ককরোচ

কালিগঞ্জে সাপের কামড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

মরক্কান নারীকে বিয়ের পর রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণ, সত্য না মিথ্যা?

৩ জেলার ডিসি ও রাজশাহীর বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন

১০

কলকাতায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু

১১

শ্যামনগরে খাল-জলাশয় রক্ষায় যুবদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১২

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতির বড় বোনজামাইয়ের মৃত্যু, শোক

১৩

সাতক্ষীরায় কারিগরি দক্ষতা মেলা

১৪

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা

১৫

হাবিবুল ইসলাম হাবিবকে ধুলিহর ইউনিয়ন বিএনপির ফুলেল শুভেচ্ছা

১৬

বিয়ে করেছেন পূজা চেরি, নেটদুনিয়া উত্তাল!

১৭

নদী রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে বললেন মকসুমুল হাকিম চৌধুরী

১৮

বিশ্ব রাঙাতে, ইতিহাস গড়তে প্রস্তুত বসুন্ধরা স্পোর্টস সিটি

১৯

গ্যাস সংকট আরও কতদিন, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

২০
error: Content is protected !!