বাংলাদেশ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৮ আগস্ট ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিয়ে করেছেন পূজা চেরি, নেটদুনিয়া উত্তাল!

ডেস্ক রিপোর্ট: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পূজা চেরির ব্যক্তিগত জীবন নিয়ে আবারও শুরু হয়েছে জোর আলোচনা। বিনোদন অঙ্গনে ছড়িয়ে পড়েছে, দেশের পরিচিত এক ব্যবসায়ীর সঙ্গে নাকি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। তবে আলোচনার কেন্দ্রে থাকা এই খবরের বিষয়ে এখনো মুখ খোলেননি পূজা। আর তার এই নীরবতাই গুঞ্জনকে আরও উসকে দিচ্ছে।

বিয়ের খবরের সত্যতা জানতে পূজা চেরির ব্যবহৃত ফোন নম্বরে (লাস্ট নাম্বার ৮৯৮) কল দিলে তিনি রিসিভ করে কোনো কথা বলেননি। ফলে ব্যবসায়ীকে বিয়ে করার খবরটি আপাতত নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না।

এর আগে বেশ কয়েকবার পূজার প্রেম, বিয়ে ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা আলোচনা হয়েছে। প্রায় দুই বছর আগে গোপনে তার বাগদান সম্পন্ন হয়েছে, এমন খবরও ছড়িয়েছিল। পরে এক সাক্ষাৎকারে পূজা নিজেই জানিয়েছিলেন, তিনি এনগেজড। তবে যার সঙ্গে তার বাগদান হয়েছে, তার পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী। পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার ইচ্ছার কথাও জানিয়েছিলেন তিনি।

সেই সময়ের পর পেরিয়ে গেছে বেশ কিছুটা সময়। কিন্তু পূজার বিয়ের বিষয়ে নতুন করে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এর মধ্যেই এবার নামকরা এক ব্যবসায়ীর সঙ্গে তার বিয়ের খবর ছড়িয়ে পড়ায় নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। সত্যিই কি সেই সম্পর্ক বিয়েতে গড়িয়েছে, নাকি আগের গুঞ্জনেরই নতুন রূপ— এখন সেটিই প্রশ্ন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিনীত কয়েকটি সিনেমার পোস্টার নিয়ে একটি ছবি প্রকাশ করেছেন পূজা। সেখানে নিজের অভিনয়জীবনের নানা চরিত্র ও অভিজ্ঞতার কথা তুলে ধরে ভক্তদের উদ্দেশে প্রশ্ন রেখেছেন—কোন সিনেমাটি সেখানে নেই, তা অনুমান করতে পারেন কি না। পোস্টটি ঘিরে ভক্তদের মধ্যে নতুন সিনেমা থেকে শুরু করে অভিনেত্রীর জীবনের নতুন কোনো অধ্যায় নিয়ে নানা অনুমান তৈরি হলেও বিয়ে কিংবা সম্পর্কের বিষয়ে সরাসরি কোনো ইঙ্গিত দেননি তিনি।

তাই পূজার নীরবতাকে ঘিরেই এখন সবচেয়ে বেশি আলোচনা। সাধারণত তার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো গুঞ্জন তৈরি হলে ভক্তদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে গুঞ্জনের বিপরীতে পূজার নিজের বক্তব্য না আসা পর্যন্ত বিষয়টি নিয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।

‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে দর্শকের নজরে আসা পূজা চেরি পরবর্তী সময়ে একাধিক সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেছেন। সর্বশেষ তাকে দেখা গেছে ‘দম’ সিনেমায়। অভিনয় জীবনের পাশাপাশি এবার তার ব্যক্তিগত জীবন নিয়েও নতুন করে তৈরি হয়েছে আগ্রহ। বিয়ের গুঞ্জনের পেছনে সত্যতা কতটা, সেই উত্তর অবশ্য মিলবে পূজা নিজে মুখ খুললেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১

গোলাপি আভায় জয়া আহসান

২

মুখ ঢেকে তর্ক, লাল কার্ড দেখলেন নেইমার

৩

বড়দলে জাসাসের আনন্দ মিছিল

৪

ফিচার || ছুটির গল্পে মুখর ক্যাম্পাস, ফিরেছে প্রাণচাঞ্চল্য

৫

দ্য এডিটরস-এ সংবাদ প্রকাশ: পুলিশি তৎপরতায় বাড়ি ফিরলেন দীপালী রানী

৬

আইনজীবী সমিতির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মঙ্গলবার মনোনয়নপত্র বিতরণ

৭

জলবায়ু পরিবর্তন ও কার্বনের ‘ছয় রঙ’: সংকট ও উত্তরণের পথ || ‎তারিক ইসলাম

৮

শেখ নুরুল হকের মৃত্যুতে সাতক্ষীরা চেম্বার অব কমার্সের শোক

৯

সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য এবং নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন

১০

পানখালী জেলে কল্যাণ সমিতির নির্বাচন: সভাপতি বাশার, সম্পাদক আজিজুল হক

১১

রোটারী ক্লাব অব সাতক্ষীরার ৩৩তম অভিষেক

১২

আলিপুরে জামায়াতের নির্বাচনী কর্মী সমাবেশ

১৩

বাবার সাথে || আলেয়া মান্নান

১৪

আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা!

১৫

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃ-ত্যু

১৬

জেলেখালি ভাই ভাই সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা

১৭

প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার কমিটি গঠন: মুনিরউদ্দীন সভাপতি, সামাদ সম্পাদক পুনর্নির্বাচিত

১৮

মৌতলা ইউপির ৯নং ওয়ার্ডে মা-ছেলেসহ সম্ভাব্য ১০ প্রার্থী মাঠে

১৯

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

২০