
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, সাবেক সিনিয়র সচিব মকসুমুল হাকিম চৌধুরী’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাপা সাতক্ষীরার নেতৃবৃন্দ।
মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে গিয়ে নেতৃবৃন্দ তার সাথে সৌজন্য সাক্ষাৎ ও জেলার নদী-খাল রক্ষার সার্বিক চিত্র নিয়ে আলোচনা করেন।
এসময় নদী কমিশনের চেয়ারম্যান মনোযোগ সহকারে সাতক্ষীরার নদী-খাল রক্ষায় মূল বাঁধা বা অন্তরায়গুলো শোনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন।
তিনি বলেন, দেশের প্রায় সব জেলায় নদী-খালের চিত্র একই। এসব সমস্যা সমাধানে সব শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
সৌজন্য সাক্ষাতকালে বাপা প্রতিনিধি দলে বাপা জেলা কমিটির উপদেষ্টা ও ডেইলি স্টার’র সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, বাপা জেলা কমিটির উপদেষ্টা ও এটিএন বাংলার স্টাফ রিপোর্টার এম কামরুজ্জামান, বাপার সাধারণ সম্পাদক ও স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন, হেড’র নির্বাহী পরিচালক লুইস রানা গাইন প্রমুখ।
মন্তব্য করুন