
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে সাতক্ষীরা জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে তাকে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।
এ সময় ধুলিহর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ধুলিহর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন মিঠু, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মোল্লা, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, সাবেক সভাপতি কবির আহমেদ, সাতক্ষীরা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তাকদির আহসান রুবেল, ধুলিহর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব গোলাম মোস্তফা বাবু, যুবদল নেতা রোকনুজ্জামান জুয়েল এবং ধুলিহর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য মিনহাজ মোর্শেদ, আব্দুল হামিদ, শামীম গাজী, জাহারুল ইসলাম, হাফিজুল ইসলাম, আব্দুল আলিম, আহসান, বাবলুর রহমানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন