
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের বড় বোনজামাই ও প্রেসক্লাবের সদস্য আমিনুর রহমানের সেজ মামা পাটকেলঘাটা থানার পাঁচপাড়া গ্রামের বাসিন্দা এলাহী বক্স মঙ্গলবার সকালে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি—রাজেউন)।
জানা গেছে, মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর। তিনি ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
মঙ্গলবার বাদ আছর পাঁচপাড়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক এম. শাহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সাহিত্য,সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম, দপ্তর সম্পাদক মাসুদুজ্জামান সুমন, নির্বাহী সদস্য যথাক্রমে অ্যাড. খায়রুল বদিউজ্জামান, আবু তালেব, কাজী জামালউদ্দিন মামুন, আব্দুস সামাদ ও আসাদুজ্জামান সরদার। প্রেসবিজ্ঞপ্তি
মন্তব্য করুন