বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২ নভেম্বর ২০২৩, ৮:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নেতা-কর্মী-সমর্থকদের নিয়ে ‘মুজিব’ সিনেমা দেখলেন আসাদুজ্জামান বাবু

ডেস্ক রিপোর্ট: কয়েকশ’ নেতা-কর্মী-সমর্থককে নিয়ে ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমাটি দেখলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের সঙ্গীতা সিনেমা হলে গিয়ে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি উপভোগ করেন তিনি।

এসময় সাতক্ষীরা সদর উপজেলা আ’লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ-সম্পাদক শাহ্জাহান আলী, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, জেলা কৃষকলীগের সাধারণ-সম্পাদক সামছুজ্জামান জুয়েল, সদর উপজেলা আ’লীগের সহ-সভাপতি কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, গণেশ চন্দ্র, পৌর আ’লীগের সহ-সভাপতি আশরাফুল কবির খোকন, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশিদুজ্জামান রাশি, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, আ’লীগ নেতা মিজানুর রহমান বাবুসানা, শওকত আলী, তাপস কুমার আচর্য্যসহ দলীয় নেতাকর্মীরা সিনেমাটি উপভোগ করেন।

এর আগে গত ১৩ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পায়।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভ।

ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ।

অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, ফেরদৌস আহমেদ, দীঘি, মিশা সওদাগরসহ দেশের শতাধিক জনপ্রিয় শিল্পী।

সিনেমাটি দেখার পর সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু অনূভুতি ব্যক্ত করে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু তাঁর জীবনের পুরোটা সময় দেশ ও মানুষের কল্যাণে রাজনীতি করে গেছেন। এই সিনেমার মাধ্যমে তিনি সংগ্রামী জীবন দ্বারা কীভাবে একটি জাতিকে তিনি মুক্তির স্বাদ দিয়েছেন, তার সবই উঠে এসেছে। সিনেমাটি সবারই দেখা উচিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক পেল ৫০টি মহিলা সমিতি

১০

বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

১১

শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন করলেন সাতক্ষীরার শায়নী

১২

স্থানীয় ভোট: ২৩-২৫ সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

১৩

অন্যায় প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: কাউসার আজিজ

১৪

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩

১৫

কলারোয়ায় এবার ২৬০টি মৌবাক্স পুকুরে ফেলে লাখ লাখ মৌমাছি হত্যা!

১৬

সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

১৭

ডোপ টেস্টে পজেটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

১৮

ডাকসুর সংগ্রহশালায় এবার গোলাম আযমের জুতাপেটার ছবি

১৯

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

২০
error: Content is protected !!