বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৮ আগস্ট ২০২৩, ৫:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যশোরে ভূমিদস্যু আব্দারের হাত থেকে বাঁচতে মানববন্ধন

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর: যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের বড় ভেকুটিয়া গ্রামের মানুষ ভূমিদস্যুদের হাত থেকে বাঁচতে মানববন্ধন করেছে।

সোমবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আরবপুর ইউনিয়নের বহুল আলোচিত ভূমিদস্যু আব্দারের দায়ের করা মিথ্যা চাঁদাবাজির মামলা প্রত্যাহার ও তাকে আটক করে শাস্তির দাবি তুলে ভুক্তভোগীরা এই মানববন্ধন করে। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন নয়ন রায় মাধাই, উজ্জল, বিশ্বসহ ভুক্তভোগী পরিবারগুলোর শতাধিক সদস্য।

মানববন্ধনে তারা বলেন, আরবপুরের ভেকুটিয়া মিস্ত্রি পাড়া এলাকায় ৩০-৩৫টি পরিবারের জমি জোর পূর্বক দখল নেওয়ার চেষ্টা করছে আব্দার নামের এক ব্যক্তি। তিনি জমির কাগজ পত্র জাল জালিয়াতি করে নিজের নামে লিখে নিচ্ছেন। পরবর্তীতে প্রভাব বিস্তার করে সেই জমি দখলে নেওয়ার পায়তারা চালিয়ে যাচ্ছেন। স্থানীয় জনপ্রতিনিধিরা তাকে সাহায্য করছে বলেও দাবি করা হয়। জোর পূর্বক জমি দখল ও বাউন্ডারি ভাঙ্গার চেষ্টার সময় ছেলে মেয়েরা বাঁধা দিলে তাদের ২১ জনের নামে ২২ লক্ষ টাকা চাঁদাবাজির মিথ্যা মামলা করা হয়েছে। এতে পরিবারের সদস্যরা হয়রানির শিকার হচ্ছে এবং নিজেদের জমি হারাতে বসেছে। মিথ্যা চাঁদাবাজির মামলায় আটকের ভয়ে পরিবারের অধিকাংশ সদস্যরা ঘর ছাড়া।

মানববন্ধনে দিপক রায় বলেন, আব্দার তাদের ৩০-৩৫টি পরিবারের জমি জোর পূর্বক দখল করে নিচ্ছে। বিচারের দাবিতে তারা এই মানববন্ধন করেছেন।

প্রিয়া রাণী বলেন, আমি সরকারি মাইকেল মধুসূদন কলেজে বিবিএতে পড়াশুনা করি। আমার নামেও চাঁদাবাজির মামলা দেওয়া হয়েছে।

এতে করে শিক্ষা জীবন ও পরবর্তী কর্মজীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে দাবি করেছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘ই-জিপি’ প্রশিক্ষণ

রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়

১০

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৩

১১

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট

১২

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

১৩

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হা/মলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

১৪

হা/মলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

১৫

স্কোয়াডে ৭ পরিবর্তনের ব্যাখ্যা পিসিবির কাছে চাইতে বললেন বাবর

১৬

ভুলের সুযোগ নিয়ে ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের জয়

১৭

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলাকারী কয়েকজনের পরিচয় মিলেছে

১৮

ইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন

১৯

দুই দিনে ৫৮১ কোটি টাকা ফেরত নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

২০
error: Content is protected !!