বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৪ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি!

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় সমন্বয়কপরিচয়ে চাঁদা দাবি ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞতানামা ১০/১৫ জনের বিরুদ্ধে কয়রা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ঠিকাদারী প্রতিষ্ঠান আমিন অ্যান্ড কোং লিঃ এর ম্যানেজার রামপাল থানার গৌরম্ভা গ্রামের আব্দুল হাই মোল্লার ছেলে মোঃ রাসেল মোল্লা বাদী হয়ে এই অভিযোগ করেন। এতে কয়রা উপজেলার ২নং কয়রা গ্রামের সবুর সানার ছেলে এসকে গালিবকে ১নং আসামি করা হয়েছে।

অন্যান্য আসামিরা হলেন, কয়রা সদরের নুসরাত ঐশি, উত্তর বেদকাশি ইউনিয়নের শাকবাড়িয়া গ্রামের উজ্জল বাইন, মিনারা খাতুন, মতিয়ার সরদার, রবিন্দ্রনাথ বাইন, সাবিত্রী, ফাতেমা ও বেদকাশী (দিঘিরপাড়ের) এলাকার মনিরুল ইসলাম।

অভিযোগে উল্লেখ করা হয়েছে ,কয়রা থানাধীন উত্তর বেদকাশী ইউনিয়নের শাকবাড়িয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ নির্মাণ কাজের কার্যাদেশ পায় আমিন এন্ড কোং লিঃ। কাজটি ২ বছর যাবত চলমান রয়েছে। এমতবস্থায় গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় আসামিরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে কাজ বন্ধ করে দেয়। এ ছাড়া বেড়িবাঁধ নির্মাণ কাজে বাধা সৃষ্টি করে তারা। প্রতিবাদ করলে তারা ঠিকাদারের অধিনস্থ বিপুল শেখ, হৃদয় মোল্লা, শাওন শেখ ও বায়জিদ মোল্লাকে লোহার রড দিয়ে মারপিট করে জখম করে। তখন তাদের হাক চিৎকারে আশে-পাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের কবল হতে ঠিকাদারের লোকজনকে উদ্ধার করে। পরবর্তীতে তারা কোম্পানির ড্রাইভার বিপুলকে জোর পূর্বক আটক করে বাড়িতে নিয়ে যায়।পরে কাটকাটা ফাঁড়ির পুলিশের সহায়তায় বিপুলকে উদ্ধার করা হয়। বর্তমানে হুমকির কারণে বেড়িবাঁধের নির্মাণ কাজ বন্ধ রয়েছে।

তবে বিষয়টি নিয়ে এসকে গালিব বলেন, ঠিকাদারের লোকজন বেড়িবাঁধের পাশের একটি দরিদ্র পরিবারের ঘরের ভিতরে জোর করে মাটি দিচ্ছিল। সেটা নিষেধ করলে তারা আমাদের বিরুদ্ধে চড়াও হয়। ঐ বিষয়কে কেন্দ্র করে ঠিকাদারের লোক অপপ্রচার চালিয়ে মিথ্যা অভিযোগ দায়ের করেছে।

খুলনা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক তাসনিম আলম এর নিকট জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনার ব্যাপারে আমার কিছু জানা নেই।

এ ব্যাপারে কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক বলেন, দু’পক্ষই থানায় অভিযোগ করেছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১০

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১১

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১২

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৩

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

১৪

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

১৫

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৬

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৭

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

১৮

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

১৯

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

২০