<?php echo do_shortcode( html_entity_decode($wesoftpress['header_ad']) ); ?>
বাংলাদেশ, রবিবার, ২৬ জুলাই ২০২৬
১১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৫ নভেম্বর ২০২৩, ১০:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্যাট হাতে নতুন ‘সম্পর্কে’ জড়ালেন সাকিব

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকা বলা হয়ে থাকে বর্তমান অধিনায়ক সাকিব আল হাসানকে। যে কারণে সাকিব কোথায়-কী করছেন সেসবও আলোচনার বাইরে থাকে না। সবশেষ পাকিস্তানের বিপক্ষে হারের ম্যাচেও তিনি ছিলেন আলোচনার কেন্দ্রে। একেবারে ‘ক্লিন’ ব্যাট নিয়ে তিনি সেদিন খেলতে নেমেছিলেন। যদিও ক্রিকেট নিয়ে খোঁজখবর রাখা ব্যক্তিরা বিষয়টি অনুমান করতে পেরেছিলেন। অবশেষে সেই প্রশ্নের জবাব নিয়ে হাজির টাইগার অধিনায়ক।

সর্বশেষ ম্যাচে সাকিবের ব্যাটে কোনো স্পন্সর প্রতিষ্ঠানের স্টিকার ছিল না। এর আগে তার ব্যাটে দেখা যেত এসজির স্টিকার। সে কারণে অনেকের মনেই সন্দেহ ধরেছিল সাকিব কি তাহলে স্পন্সর হারিয়ে ফেলেছেন! একপর্যায়ে পাকিস্তানি ধারাভাষ্যকার রমিজ রাজাও সেদিন হাস্যরস করে বলেছিলেন ফর্মহীনতায় ছিটকে গেছে সাকিবের স্পন্সর।

তবে গতকাল দিল্লিতে বাংলাদেশ দলের অনুশীলনে সাকিবকে দেখা গেল নতুন স্পন্সর হাতে। এসজির সঙ্গে দীর্ঘ সাত বছরের সম্পর্ক ছিন্ন করে সাকিব এবার নতুন সম্পর্ক গড়লেন জার্মান কোম্পানি পুমার সঙ্গে। পুমার ব্র্যান্ড অ্যাম্বাসেডরও এই টাইগার অধিনায়ক।

ভারতীয় কোম্পানি এসজির সঙ্গে চুক্তি শেষ হয়েছে টাইগার অধিনায়কের। এরপর নতুন করে সাকিবকে ৩ বছরের জন্য চুক্তি করতে বলা হলেও, তাতে তিনি রাজি হননি। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ম্যাচেই নতুন স্টিকারের ব্যাট হাতে দেখা যাবে সাকিবকে।

এর আগে বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মধ্যে পুমার তৈরি ব্যাটের ব্যবহার ছিল চোখে পড়ার মতো। মার্ক টেইলর, মাইকেল বেভান, অ্যাডাম গিলক্রিস্টরা খেলেছেন পুমা কোম্পানির ব্যাট নিয়ে। ভারতের হয়ে বিশ্বকাপ জেতা যুবরাজ সিংও প্রতিষ্ঠানটির ব্যাট নিয়ে খেলেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

রোনালদোকে টপকে ‘ফুটবলের ক্ষুদে সম্রাট’ এখন ইয়ামাল

গুলশানের সেই প্রেমিকাকে আজও ভুলতে পারেননি শাকিব

ফ্রিতে অনলাইনে দেখা যাচ্ছে থালাপতির শেষ সিনেমা

বুধহাটায় জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কারে নামলেন জামায়াত কর্মীরা

তালায় টিআরএম বিলের ক্ষতিপূরণের বকেয়া টাকা পরিশোধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

আন্দোলন স্থগিত করল ভারতের ‘ককরোচ পার্টি’

বেতনা নদীর ভাঙনে হুমকিতে নবনির্মিত গোবিন্দপুর–মাটিয়াডাঙ্গা সেতু

১০

শৈলকুর বিলের পানি অপসারণে ঘের মালিকদের ৩ দিনের আল্টিমেটাম দিলেন চেয়ারম্যান আব্দুল আলিম

১১

সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের কাজ পরিদর্শনে এমপি রবিউল বাশার

১২

শৈলকুর বিলে অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দি কয়েক হাজার পরিবার

১৩

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

১৪

ভারতে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, ভাবনায় বাংলাদেশও!

১৫

‘তাকেই বিয়ে করতে চেয়েছিলাম’, কার কথা বললেন শাকিব খান?

১৬

বিনামূল্যে ভেরিফাইড ব্যাজ চালু করছে ফেসবুক

১৭

খুলনা বিভাগে জালনোট সংক্রান্ত মামলার তালিকায় সাতক্ষীরা দ্বিতীয়, প্রতিরোধে কর্মশালা

১৮

‘ককরোচদের’ বিক্ষোভের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

১৯

চিরনিদ্রায় শায়িত হলেন দক্ষিণের মশাল সম্পাদকপত্নী রেহানা খাতুন হেনা

২০
error: Content is protected !!