বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৮ জানুয়ারি ২০২৪, ৬:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাতীয় সংসদে বিরোধী দলের প্রথম সারিতে মেনন-লতিফ-ইবরাহিমের আসন

ডেস্ক রিপোর্ট: আগামী মঙ্গলবার (৩০ জানুয়ারি) বসছে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এদিন বিকেল ৩টায় অধিবেশনটি শুরু হবে।

এ লক্ষ্যে সংসদ সচিবালয়ের সব প্রস্তুতি শেষ হয়েছে। চূড়ান্ত বিন্যাস করা হয়েছে সংসদ সদস্যদের বসার আসনও। এর একটি খসড়া জাতীয় সংসদের স্পিকারের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। আগামী সোমবারের (২৯ জানুয়ারি) মধ্যে এটি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে সংসদ সচিবালয়ের একটি সূত্র।

আসন বিন্যাসে স্পিকারের আসনের ডান দিকে ট্রেজারি বেঞ্চের সামনের সারিতে থাকছে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন। পরের আসনে সংসদ উপনেতা মতিয়া চৌধুরী; তারে পাশের আসনে বসবেন শেখ ফজলুল করিম সেলিম।

প্রথম সারিতে আসন আছে আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আবদুস শহীদের। সংসদ নেতার পেছনের সারির প্রথম আসন চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরীর।

স্পিকারের বাঁ দিকে সামনের সারিতে বসবেন জাতীয় পার্টির নেতা জি এম কাদের, পরের আসনে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার । দ্বিতীয় সারিতে মো. মুজিবুল হক চুন্নু।

সাধারণত স্পিকারের বাঁ দিকে সামনের সারিতে বসেন বিরোধী দলের নেতা, উপনেতা। বিরোধী দলীয় চিফ হুইপ বসেন বিরোধী দলের নেতার আসনের পেছনের আসনে। এটাই হচ্ছে সংসদের আসন বিন্যাসের রেওয়াজ।

এর পর বাঁ দিকের অর্থাৎ বিরোধী দলের প্রথম সারির পরের তিনটি আসন বরাদ্দ দেওয়া হয়েছে স্বতন্ত্র সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী, কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১০

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১১

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১২

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৩

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

১৪

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

১৫

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৬

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৭

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

১৮

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

১৯

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

২০