বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৩ নভেম্বর ২০২৩, ১০:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতে নির্মাণাধীন টানেল ধস, আটকে পড়েছেন ৪০ শ্রমিক

আন্তর্জাতিক ডেস্ক | ভারতের উত্তরাখণ্ড রাজ্যে নির্মাণাধীন টানেলের একটি অংশ ধসে পড়ে প্রায় ৪০ জন শ্রমিক আটকা পড়েছেন। আটকে পড়া শ্রমিকদের নিরাপদে বের করতে আনতে উদ্ধার তৎপরতা চলছে।

রোববার (১২ নভেম্বর) ভোর ৪টায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম। দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য নিশ্চিত করা যায়নি। কারণ, এখনবধি আটকে পড়া শ্রমিকদের কারও সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়নি উদ্ধারকর্মীরা।

রাজ্যের দুর্যোগ মোকাবিলা কর্মকর্তা দুর্গেশ রাথোদি এএফপি সংবাদ সংস্থাকে বলেছেন, প্রায় ৪০ থেকে ৪১ জন শ্রমিক ভেতরে আটকা পড়েছেন। ধ্বংসাবশেষের মধ্য দিয়ে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে কিন্তু উদ্ধারকারীরা বাধা অপসারণের চেষ্টা করলে আরও ধ্বংসস্তূপ নেমে আসছে।

আটকে পড়া শ্রমিকের সংখ্যা ৩৬ জন বলে জানিয়েছে এনডিটিভিসহ ভারতের বিভিন্ন গণমাধ্যম।

জানা গেছে, উত্তরাখণ্ডের সিল্কইয়ারা ও দান্দানগাঁওকে যুক্ত করতে যাওয়া নির্মাণাধীন টানেলে রোববার সকালে নাইট শিফটের শ্রমিকেরা কাজ শেষে বের হচ্ছিলেন। এ সময় ডে শিফটের শ্রমিকেরা প্রবেশ করতে থাকলে টানেল ধসে পড়ে।

উদ্ধারকারীদের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, টানেলের প্রায় ২০০ মিটার অংশ ধসে পড়েছে। শ্রমিকদের উদ্ধার করতে এই ২০০ মিটারের সব ধ্বংসস্তূপ সরাতে হবে। আপাতত ভেতর আটকে পড়া শ্রমিকদের কাছে পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। ছোট একটি ছিদ্র করে এর মাধ্যমে অক্সিজেন পৌঁছানো হচ্ছে।

বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) এক পুলিশ কর্মকর্তা বলেছেন, আটকে পড়া শ্রমিকদের নিরাপদে বের করে আনার বিষয়ে আমরা খুবই আশাবাদী। তবে এ উদ্ধারকাজে সফল কত সময় লাগবে, সেটি বলা কঠিন।

ভূমিধসের কারণেই টানেলের অংশ ধসে পড়েছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

সাড়ে চার কিলোমিটার দৈর্ঘ্যের টানেলটি উত্তর কাশীর সঙ্গে যমুনাত্রীর সংযোগ স্থাপনে নির্মাণ করা হচ্ছিল। এটির মাধ্যমে উত্তরকাশি থেকে যামুত্রী ড্যাম পর্যন্ত ২৬ কিলোমিটার পথ কমে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

অবসর নেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা আর্জেন্টিনার

১০

সুন্দরবনে ফের এক জেলে অপহৃত, কাটছে না আতঙ্ক

১১

ইরান যুদ্ধের লাগাম টানতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১২

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১৩২০

১৩

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

১৪

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৭৫৩

১৫

৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন

১৬

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

১৭

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

১৮

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

১৯

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

২০
error: Content is protected !!