বাংলাদেশ, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১ জুন ২০২৪, ৮:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খাদ্যে ভেজাল দেওয়া মহাঅপরাধ: এসপি মতিউর রহমান সিদ্দিকী

ডেস্ক রিপোর্ট: ‘বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য’ এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (১ জুন) সকাল ১০টায় জেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে র‌্যালিটি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রাণিসম্পদ কার্যালয়ের হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী।

এসময় তিনি বলেন, নিরাপদ খাদ্য হিসেবে নিরাপদ দুগ্ধ চাই। যে সকল অসাধু ব্যবসায়ী খাদ্যে ভেজাল দেন তাদের উদ্দেশ্যেই বলি শিশুখাদ্যসহ খাদ্যে ভেজাল দেওয়া এটি মহা অপরাধ। খাদ্যে ভেজাল দিলে এ থেকে আপনি ও আপনার পরিবার বাদ যাবেন না। ঘুরে ফিরে তীর আপনার দিকে আসবে। আপনার বিবেককে জাগ্রত করুন। আপনার বিবেক সব থেকে বড় আদালত। দিন শেষে আপনি ন্যায়, অন্যায় যেটাই করুন আপনার বিবেকের আদালতে আপনি ঠিক বুঝতে পারবেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার প্রলয় বিশ্বাস ও জেলা ভেটেরিনারি কর্মকর্তা বিপ্লব জিৎ কর্মকার। এসময় উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. নাজমুস সাকিব, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুর রকিব প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির পদ স্থগিত

কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা

কালিগঞ্জে ১২১ পিস ইয়াবাসহ যুবক আটক

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

শ্যামনগরে কৃষকের ২টি পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ

আশাশুনিতে ভোক্তা অধিকারের অভিযান, দুই দোকানীকে জরিমানা

আশাশুনি থানার নতুন ওসি মোঃ জাহাঙ্গীর আরিফ

জেলা প্রশাসক কাপ ফুটবলে আশাশুনি উপজেলার দুর্দান্ত জয়

পাইকগাছা-কয়রার মানুষের সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্য: মনিরুল হাসান বাপ্পি

‎জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা

১০

অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণে কুড়িয়ে পাওয়া শাকের মেলা

১১

পাইকগাছায় জলাবদ্ধতার ভোগান্তি ও প্রতিকারে গণতান্ত্রিক সংলাপ

১২

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

১৩

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপি

১৪

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

১৫

সাতক্ষীরায় বস্তিবাসীদের আবাসন সংকট সমাধানে সংলাপ, ৮ দফা সুপারিশ

১৬

কালিগঞ্জে নিজের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য চাষীর মৃত্যু

১৭

কেশবপুরে বসতবাড়িতে ঢুকে পড়লো গ্যাসবাহী ট্যাংকার, অল্পের জন্য রক্ষা পেল ঘুমন্ত পরিবার

১৮

দুই পেসারের ৫ উইকেট: বল কেটে ভাগ করে নিলেন রবিনসন-টাং

১৯

কলকাতায় নিহত কালিগঞ্জের দু’জনই ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য

২০
error: Content is protected !!