বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৮ নভেম্বর ২০২৩, ৩:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পশুর নদে ডুবে যাওয়া লাইটার উদ্ধার কার্যক্রম শুরু

আলী আজীম, মোংলা (বাগেরহাট): মোংলায় পশুর নদীতে ৮০০ মেট্রিক টন কয়লা নিয়ে ডুবে যাওয়া এমভি প্রিন্স অব ঘষিয়াখালী ১ নামক লাইটার জাহাজ উদ্ধার কার্যক্রম শুরু করেছে মালিক পক্ষ।

শনিবার (১৮ নভেম্বর) সকালে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়।

ডুবে যাওয়া নৌযানের মালিক মোঃ বশির আহম্মেদ জানিয়েছেন, নৌযান ডুবির মাত্র ১৬ ঘণ্টা পর আমরা উদ্ধার কার্যক্রম শুরু করেছি। প্রথমে নৌযানে থাকা কয়লা অপসারণ করতে হবে। এর পর লাইটার উত্তোলন করা হবে। তাই কয়লা অপসারণের জন্য ফারহা নামক একটি ট্রাকবোট ও অপসারণ করা কয়লা রাখার জন্য মা বুশরা নামক অন্য একটি নৌযান ঘটনাস্থনে আনা হয়েছে। প্রস্তুতিমূলক কার্যক্রম শেষে দ্রুততম সময়ের মধ্যে শুরু হবে কয়লা অপসারণ কাজ। নৌযান মালিক পক্ষের দাবি ৪/৫ দিনের মধ্যে কয়লা অপসারণসহ এমভি প্রিন্স অব ঘষিয়াখালী -১ নামক জাহাজটি উত্তোলন করা সম্বব হবে।

মোংলা বন্দরে অবস্থানরত একটি বিদেশী বাণিজ্যিক জাহাজ থেকে ৮০০ মেট্রিকটন কয়লা বোঝাই করে যশোরের নোয়াপাড়া যাওয়ার সময় ১৭ নভেম্বর দুপুরে পশুর চ্যানেলের কানাইনগর এলাকায় তলাফেটে ডুবে যায় এমভি প্রিন্স অব ঘষিয়াখালী-১ নৌযান। তবে বন্দর চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

সৌদি আরবে একের পর এক হামলা, মক্কা চুক্তি কি এবার কার্যকর হবে?

মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

রামপালের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

‘বর্তমান প্রেক্ষাপটেও খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক’

১০

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা

১১

জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি: মুন্না সভাপতি, শরিফুল সম্পাদক

১২

প্রবীণ নারী ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্য সামগ্রী প্রদান

১৩

সাতক্ষীরা আদালতের জনবল সংকট ও অবকাঠামগত সমস্যা সমাধানে আশ্বস্ত করলেন আইনমন্ত্রী

১৪

চাঁদাবাজি দমনে বিএনপির কোনো নেতা বাধা হয়ে দাড়ালে ছাড় নয়: আইনমন্ত্রী

১৫

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৬

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

১৭

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

১৮

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

১৯

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

২০
error: Content is protected !!