
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ কর্মচারী অ্যাসোসিয়েশনের (রেজিঃ নং-২১২৯/১৪) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় ভোমরা স্থলবন্দর সড়কে অ্যাসোসিয়েশনের সভাপতি পরিতোষ কুমার ঘোষের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাদিউর রহমান বাদশার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোমরা কাস্টমস্ সিঅ্যান্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের আহবায়ক হাবিবুর রহমান হবি।
বিশেষ অতিথির বক্তব্য দেন সিঅ্যান্ডএফ এজেন্টস্ কর্মচারী অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অহিদুল ইসলাম, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্টু ও আমদানি ও রপ্তানি অ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক রাম কৃষ্ণ চক্রবর্তী।
সভায় সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলন আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন।
সভার ২য় অধিবেশনে প্রতিষ্ঠানের ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে আগামী ৩১ অক্টোবর নির্বাচন গ্রহণের লক্ষ্যে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা পরিষদ গঠন করা হয়।

মন্তব্য করুন