বাংলাদেশ, শনিবার, ২৫ জুলাই ২০২৬
১০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৭ নভেম্বর ২০২৩, ৬:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বুধবার অবরোধ, বৃহস্পতিবার হরতাল ডাকল বিএনপি

ডেস্ক রিপোর্ট: অষ্টম দফায় আগামী বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি। এরপর বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি।

সোমবার (২৭ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।

সরকারের পদত্যাগ ও গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির ‘এক দফা’ দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে বিএনপি। এর ধারাবাহিকতায় গত ২৮ অক্টোবর নয়াপল্টনে সমাবেশ ডাকে দলটি। ওই সমাবেশ পুলিশ পণ্ড করে দিলে বিএনপি ২৯ অক্টোবর হরতাল ডাকে। এরপর কয়েক দফায় তারা অবরোধ ও হরতাল কর্মসূচি পালন করেছে। সর্বশেষ সপ্তম দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ আগামী মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৬টায় শেষ হচ্ছে।

রিজভীর ঘোষণা অনুসারে, মঙ্গলবার বিরতি দিয়ে ফের বুধবার ও বৃহস্পতিবার কর্মসূচি পালন করবে বিএনপি। সরকারের বিরুদ্ধে তাদের এসব অবরোধ-হরতাল পালন করে আসছে জামায়াতসহ যুগপৎ আন্দোলনের সঙ্গীরাও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিরনিদ্রায় শায়িত হলেন দক্ষিণের মশাল সম্পাদকপত্নী রেহানা খাতুন হেনা

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

বেনাপোল পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

তালায় বাল্যবিয়ে আয়োজনে কনের পিতাকে জরিমানা

সংসদ থেকে গাজী নজরুলকে বহিষ্কারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ অব্যাহত

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১০

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

১১

মধ্যরাতে ভিডিও বার্তায় আন্দোলনকারীদের যা বললেন মোদী

১২

আসামে ভয়াবহ বন্যায় ৪৭ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৭ লাখ

১৩

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

১৫

কেশবপুরে চেতনানাশক ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি

১৬

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

১৭

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

১৮

তালা প্রেসক্লাবের শোক

১৯

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

২০
error: Content is protected !!