বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৯ নভেম্বর ২০২৩, ৭:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে অচাষকৃত উদ্ভিদের পাড়া মেলা

সুলতান শাহজান: সাতক্ষীরার শ্যামনগরে উপকূলীয় এলাকার অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণ, সম্প্রসারণ এবং নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পাড়া মেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ নভেম্বর) বিকালে গবেষণা প্রতিষ্ঠান বারসিকের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন কোস্টাল ইয়ূথ নেটওয়ার্ক ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় কাশিমাড়ি ইউনিয়নের ঝাপালি গ্রামে এই মেলা অনুষ্ঠিত হয়।

মেলায় ঝাঁপালি, কাশিমাড়ি ও খেজুরিয়া গ্রামের গ্রামীণ নারী ও শিক্ষার্থীরা ৭৫ ধরনের অচাষকৃত উদ্ভিদ সংগ্রহ পূর্বক প্রদর্শন করেন।

এসময় তারা প্রদর্শিত উদ্ভিদের ওষুধি ও খাদ্য গুণাগুণ, প্রাপ্তিস্থান ও কাল এবং ব্যবহার তুলে ধরেন।

মেলায় অংশগ্রহণকারীরা বলেন, কুড়িয়ে পাওয়া অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য গ্রামীণ মানুষের খাদ্য ও পুষ্টির আধার। একই সাথে ওষুধি গুণাগুণের কারণে এগুলোর গুরুত্বও অনেক। কিন্তু প্রাকৃতিক দুর্যোগসহ নানা কারণে অচাষকৃত উদ্ভিদ ও প্রাণবৈচিত্র্যের বিলুপ্তি ঘটছে। কৃষি জমি কমে লবণ পানির চিংড়ি ঘেরের সংখ্যা বৃদ্ধি ও রাসায়নিক সার কীটনাশকের ব্যবহার বাড়ছে। যা অচাষকৃত উদ্ভিদ ও প্রাণবৈচিত্র্যের বিলুপ্তির অন্যতম কারণ। তাই এসকল উদ্ভিদ বৈচিত্র্যের গুণাবলী নতুন প্রজন্মকে জানাতে হবে।

মেলায় এককভাবে ৬১ প্রকার উদ্ভিদ বৈচিত্র্য প্রদর্শন করে ১ম হন কৃষাণী জামিলা বেগম, ৪৬ প্রকার উদ্ভিদ বৈচিত্র্য প্রদর্শন করে ২য় হন কৃষাণী নাছিমা বেগম এবং ৩৬ প্রকার উদ্ভিদ বৈচিত্র্য প্রদর্শন করে ৩য় হন শিক্ষার্থী তানিয়া।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বারসিক পরিচালক গবেষক ও লেখক পাভেল পার্থ। এসময় উপস্থিত ছিলেন বারসিকের ভারপ্রাপ্ত আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, কোস্টাল ইয়ূথ নেটওয়ার্কের রাইসুল ইসলাম ও স্বপন দাস, সিডিও’র ইমরান, বারসিক কর্মকর্তা বিশ্বজিৎ মন্ডল, মফিজুর রহমান, বাবলু জোয়ারদার, বরসা গায়েন, প্রতিমা চক্রবর্তী, লিপিকা, রুবিনা, চম্পা, মনিকা রানী প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০