বাংলাদেশ, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৩০ মার্চ ২০২৩, ৫:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডিজিটাল নিরাপত্তা আইনে নির্যাতনের শিকার হচ্ছেন সংবাদকর্মীরা: টিআইবির উদ্বেগ

ডেস্ক রিপোর্ট: প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে বাসা থেকে গভীর রাতে তুলে নেওয়া, এরপর গ্রেফতার দেখানোয় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সংস্থাটি বলছে, গভীর রাতে তুলে নেওয়া, এরপর ৩০ ঘণ্টা পর ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করার ঘটনা ন্যক্কারজনক। এই আইনের মাধ্যমে সংবাদকর্মী ও ভিন্ন মতাবলম্বীরা নিপীড়ন ও নির্যাতনের শিকার হচ্ছেন।

সংস্থাটি মনে করে, শামসুজ্জামানকে যেভাবে গ্রেফতার করা হয়েছে, তা একজন সাংবাদিক, দেশের একজন নাগরিকের জীবনের নিরাপত্তার সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করেছে। পাশাপাশি গণমাধ্যমকে নিয়ন্ত্রণ এবং প্রয়োজনে ‘শায়েস্তা’ করার উদাহরণ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলে টিআইবি। একই সঙ্গে শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানানো হয়।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সংবাদকর্মী হিসেবে তো বটেই, একজন নাগরিক হিসেবেও শামসুজ্জামানের সাংবিধানিক অধিকার মারাত্মকভাবে লঙ্ঘন করা হয়েছে। কেননা বিদ্যমান আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে যদি আটক করা হয়, তাহলে আটকের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে উপস্থাপন করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা করতে ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, এমনকি, যে মামলায় আটক দেখিয়ে শামসুজ্জামানকে আদালতে তোলা হয়েছে, সেটিও দায়ের করা হয়েছে তুলে নেওয়ার ২০ ঘণ্টা পর।

অ-জামিনযোগ্য ধারায় মামলা হওয়ার কারণে অপরাধ প্রমাণিত না হলেও, অভিযুক্তকে ‘শায়েস্তা’ করার সুযোগ তৈরি হয়েছে এবং তা করাও হচ্ছে বলে জানান ইফতেখারুজ্জামান।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, গণমাধ্যমে প্রকাশিত যে কোনো প্রতিবেদনে ভুল বা অসঙ্গতি থাকলে কেউ তা নিয়ে সংক্ষুব্ধ হতে পারেন, এবং তা নিরসনে দেশে প্রেস কাউন্সিল আইন রয়েছে, সেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকার কথা। কিন্তু প্রেস কাউন্সিল আইনকে উপেক্ষা করে সরাসরি কোনো প্রতিবেদককে ডিজিটাল নিরাপত্তা আইনে অ-জামিনযোগ্য ধারায় গ্রেফতার দেখানো, গণমাধ্যমকে নিয়ন্ত্রণে রাখা এবং সমালোচনামূলক বা ভিন্নমত প্রকাশ করলে শায়েস্তা করার সরকারি অভিপ্রায়কে স্পষ্ট করে তোলে, যা গণমাধ্যমের স্বাধীনতা হরণের নামান্তর।

‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে’র মাধ্যমে সংবাদকর্মী ও ভিন্ন মতাবলম্বীদের নিপীড়ন ও নির্যাতন করা হচ্ছে উল্লেখ করে ড. ইফতেখারুজ্জামান বলেন, গত দুদিনে আরও দুই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এই কালাকানুন তৈরির সময় থেকেই টিআইবি আইনটির বিভিন্ন ধারা সম্পর্কে উদ্বেগ ও আপত্তি জানিয়ে আসছে। এমনকি আইনমন্ত্রীও এর (ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের) অপব্যবহারের পরিপ্রেক্ষিতে আইনটি সংশোধনের ইঙ্গিত দিয়েছিলেন। তারপরও এই আইনের মাধ্যমে সংবাদকর্মী ও ভিন্ন মতাবলম্বীরা নিপীড়ন ও নির্যাতনের শিকার হচ্ছেন।

তিনি বলেন, অবিলম্বে শামসের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের পাশাপাশি, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানাচ্ছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু

১

আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২

কপ জলবায়ু ন্যায়বিচারের মঞ্চ, নাকি কূটনৈতিক প্রদর্শনী || বাহলুল আলম

৩

আদালতে হাজির না হওয়ায় বিপাকে নোরা ফাতেহি

৪

রিপাবলিকানকে হারিয়ে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী

৫

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া এক ফিলিস্তিনি নারী

৬

ইউপি নির্বাচনের তালিকা যাচাইয়ে মাঠপর্যায়ে ইসির নির্দেশ

৭

বুড়িগোয়ালিনী ও গাবুরাতে বৃষ্টির পানি সংরক্ষণাধার উদ্বোধন

৮

প্রথম আলোর সেরা প্রতিনিধি ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

৯

দুই প্রকল্প উদ্বোধনে মোংলা আসছেন প্রধানমন্ত্রী

১০

নাজিমগঞ্জ বাজার কমিটির নির্বাচনের সম্পাদক প্রার্থী মুন্নার লিফলেট বিতরণ

১১

আশাশুনিতে জাতীয় যুব দিবস উপলক্ষে মাছের পোনা অবমুক্ত

১২

সুন্দরবনের বনদস্যুদের নির্মূলে কয়রায় মানববন্ধন, মদদদাতাদেরও বিচারের দাবি

১৩

পশ্চিমবঙ্গ থেকে ১০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি, আসামে ধরা পড়ল সেই বাঘিনী

১৪

বৃহস্পতিবার খুলনা আসছেন প্রধানমন্ত্রী

১৫

পেছাচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা

১৬

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৭

আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি

১৮

এইচএসসি সাপ্লিমেন্টারির ফরমপূরণ কবে? ফি কত?

১৯

ডিবি কার্যালয়ে ইকবাল সোবহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদ

২০