বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২১ মে ২০২৪, ৭:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় চারু ও কারুকলা পরীক্ষায় কৃত্রিম প্লাস্টিক সামগ্রী ব্যবহারের অভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার চারু ও কারুকলা বিষয়ে ছাত্র-ছাত্রীদের কৃত্রিম প্লাস্টিকের সামগ্রী কিনতে বলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অভিভাবকরা।

জানা যায়, উপজেলার পৌরসদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৪৭৬ জন ছাত্র-ছাত্রী লেখাপড়া করে। বর্তমানে এ বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা চলছে। মঙ্গলবার ছিল চারু ও কারুকলা পরীক্ষা। ওই পরীক্ষায় কাগজ ও কাদামাটি দিয়ে ফলের মডেল তৈরি করার নির্দেশনা রয়েছে। এ জন্য মার্ক ২৫। কিন্তু প্রধান শিক্ষক মিলি জিয়াসমিন ছাত্র-ছাত্রীদের নম্বর কাটার ভয় দেখিয়ে কৃত্রিম প্লাস্টিকের সামগ্রী কেনার নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার দুপুর ১টায় বিদ্যালয়ে যেয়ে দেখা গেছে, প্রতি ছাত্র-ছাত্রীর হাতে কৃত্রিম প্লাস্টিকের সামগ্রী।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক অভিভাবকরা জানান, ছেলে-মেয়েদের চাপের মুখে বাজার থেকে প্লাস্টিকের সামগ্রী যেমন ফুল, ফুলদানি, ঘড়ি, স্ট্যাপলারসহ বিভিন্ন ধরনের মালামাল কিনে দিয়েছি। আমাদের ছেলে মেয়েদের কাছে প্রধান শিক্ষক ঐ সব সামগ্রী কিনে নিয়ে যাওয়ার জন্য বলেছে।

এ বিষয়ে প্রধান শিক্ষক মিলি জিয়াসমিন জানান, কাগজ দিয়ে যেকোনো মডেল ও কাদামাটি দিয়ে ফলের মডেল তৈরি করার জন্য বলেছি। বাজার থেকে প্লাস্টিকের সামগ্রী কিনে আনতে বলিনি। তবে প্লাস্টিকের তৈরি মডেল কেন তিনি গ্রহণ করলেন সে বিষয়ে তিনি উত্তর দিতে পারেননি।

পাইকগাছা উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা বলেন, চারু ও কারুকলা পরীক্ষায় কোনোভাবেই প্লাস্টিকের তৈরি কোনো মডেল নেয়া যাবে না। কাগজ দিয়ে মডেল তৈরি ও কাদামাটি দিয়ে নিজ হাতে ফলের মডেল তৈরি করার নির্দেশনা দেয়া রয়েছে। যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা নম্বরের ভয় দেখিয়ে কৃত্রিম প্লাস্টিকের সামগ্রী গ্রহণ করে তবে তাদের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০