বাংলাদেশ, শনিবার, ০২ মে ২০২৬
১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৩০ মার্চ ২০২৩, ৮:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাজারে স্বস্তি ফেরাতে ব্রয়লারের দাম বেঁধে দিলেন ইউএনও

দেবহাটা প্রতিনিধি: রমজানে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট ও মধ্যস্বত্ত্ব ভোগীদের দৌরাত্ম্যে যখন নিত্যপণ্যের বাজারে রীতিমতো সাধারণ মানুষের নাভিশ^াস ছুটছে, ঠিক তখনই জনমনে স্বস্তি ফেরাতে উপজেলাব্যাপী ব্রয়লার মুরগীর দাম বেঁধে দিয়েছেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার সখিপুর, কুলিয়া, গাজীরহাটসহ অন্যান্য বাজার পরিদর্শনকালে ভুক্তভোগী সাধারণ মানুষের অভিযোগের প্রেক্ষিতে ব্রয়লার মুরগীর খামারী এবং পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করে সর্বনি¤œ ও সবোচ্চ মূল্য নির্ধারণ করে দেন তিনি।

মধ্যস্বত্ত্ব ভোগীদের অধিক মুনাফার কারণে ব্রয়লার মুরগীর বাজার ক্রমশ অস্থিতিশীল হয়ে উঠেছে উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসার খালিদ হোসেন সিদ্দিকী খামারী ও খুচরা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, একটি ব্রয়লার মুরগী দীর্ঘদিন লালন পালন করে একজন খামারী যে পরিমান অর্থ লাভ করেন, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে খামারীর সেই মুরগী হাতবদল এবং বাজারে বিক্রি করে তার চেয়ে বেশি পরিমান অর্থ পকেটে ভরছেন মধ্যস্বত্ত্ব ভোগী কথিত পাইকারি ব্যবসায়ী সিন্ডিকেট এবং বাজারের খুচরা ব্যবসায়ীরা।

এতে করে একদিকে খামারীরা মুরগীর ন্যায্য মূল্য পাচ্ছেন না এবং অপরদিকে সাধারণ মানুষ ব্রয়লার কিনতে গিয়ে অতিরিক্ত অর্থ খুইয়ে ফেলছেন।

এজন্য সার্বিক বিষয় বিবেচনা করে উপজেলার প্রত্যেক বাজারে আস্ত ব্রয়লার মুরগী সর্বোচ্চ ২০০ টাকা কেজি প্রতি এবং কেঁটে বিক্রয়যোগ্য ব্রয়লারের মাংস কেজিপ্রতি সর্বোচ্চ ২৫০ টাকায় বিক্রির জন্য মূল্য নির্ধারণ করে দেন তিনি।

পাশাপাশি সিন্ডিকেট করে ব্রয়লার মুরগীসহ নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা দাম বাড়িয়ে বাজারকে অস্থিতিশীল করে তুললে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেন ইউএনও খালিদ হোসেন সিদ্দিকী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা

নির্মাণ শ্রমিক ও রঙ পালিশ শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা

ফার্নিচার ও রঙ শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা

ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের র‌্যালি, আলোচনা ও অর্থ বিতরণ

ইমারত নির্মাণ টাইলস্ ও মোজাইক শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা

পাইকগাছায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালন

সাতক্ষীরা সীমান্তে প্রায় ৬ কোটি টাকার ভারতীয় ক্রিস্টাল মেথ আইস জব্দ

প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে মীরগাং ও গনেশপুর প্রাথমিক বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন

দেবহাটায় র‌্যালি ও শ্রমিক সমাবেশ

কালিগঞ্জে মহান মে দিবস পালন, শ্রমিক ঐক্যের আহ্বান

১০

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানকে পেছনে ফেললো বাংলাদেশ

১১

ডিসি সম্মেলন শুরু ৩ মে, ব্রিফিং শনিবার

১২

নারীর শ্রম; ‘সহায়তা’ নয় ‘পেশা’ | এস এম জান্নাতুল নাঈম

১৩

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তরুণদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

১৪

খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

শ্রমের স্বীকৃতি, উপকূলের নীরবতা | আশিকুজ্জামান

১৬

উপকূলে নারী শ্রমিকদের সংগ্রাম: কাজ সমান, মজুরি অর্ধেক

১৭

সাতক্ষীরায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত

১৮

আজ মহান মে দিবস: শ্রমিকের মজুরি মূল্যস্ফীতির নাগাল পায় না

১৯

পাতাখালি ফাউন্ডেশনের উদ্যোগে মৃত ব্যক্তির দাফন ও গোসলের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705