বাংলাদেশ, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২০ ফেব্রুয়ারি ২০২৪, ৭:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ওয়ানডের বর্ষসেরা নারী বোলিং পারফর্ম্যান্স মারুফার

স্পোর্টস ডেস্ক: ২০২৩ সালে ওয়ানডেতে দারুণ সময় কেটেছে মারুফা আক্তারের। এর মধ্যে নির্দিষ্ট একটি পাফরম্যান্সের ভিত্তিতে তিনি জায়গা পেয়েছেন বর্ষসেরার তালিকায়।

ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ‘ক্রিকইনফো’ গত বছরে প্রতিটি ফরম্যাটে ছেলে ও মেয়েদের সেরা পারফর্মারদের বেছে নিয়েছে। যেখানে মেয়েদের ওয়ানডেতে সেরা বোলিং পারফর্ম্যান্স নির্বাচিত হয়েছে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ে মারুফার দারুণ স্পেল। এই বিভাগে বাংলাদেশের এই অলরাউন্ডার পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার নাডিন ডে ক্লার্ককে।

গত জুলাইয়ে ভারতীয় নারী দল বাংলাদেশ সফরে এসেছিল। যেখানে দুই দল ৩টি করে ওয়ানডে খেলেছে। ১-১ এ শেষ হওয়া এই সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ওয়ানডেতে প্রথমবার জয়ের দেখা পায় বাংলাদেশ। মাত্র ১৫২ রানের পুঁজি নিয়ে সেদিন লড়াই জিতে যায় বাংলাদেশের মেয়েরা। বৃষ্টি আইনে স্বাগতিকরা জয় পায় ৪০ রানে।

ঐতিহাসিক ওই জয়ের ম্যাচে মাত্র ২৯ রান খরচে ৪ উইকেট শিকার করেন মারুফা। বাংলাদেশ নারী দলের পেসারদের মধ্যে তার ওই বোলিং স্পেল ব্যক্তিগত সেরা পারফরম্যান্স। ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও প্রিয়া পুনিয়ার উইকেট নিয়ে ভারতকে বড় ধাক্কাটা দেন তিনি। এরপর শেষদিকে আমানজোত কৌর এবং সেনহ রানাকে বিদায় করেন মারুফা। যার জোরে ম্যাচ সেরা নির্বাচিত হন মারুফা। সেই পারফরম্যান্স এবার তাকে এনে দিল দারুণ স্বীকৃতি।

‘ক্রিকইনফো’র বর্ষসেরার তালিকায় অবশ্য বাংলাদেশ থেকে ছেলে ও মেয়েদের মধ্যে শুধু মারুফাই জায়গা পেয়েছেন। সবচেয়ে বেশি পুরস্কার বগলদাবা করেছেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা- বর্ষসেরা টেস্ট ব্যাটিং বিভাগে বিজয়ী হয়েছেন ট্রাভিস হেড, টেস্ট বোলিংয়ে নাথান লায়ন এবং ওয়ানডে ব্যাটিংয়ে গ্লেন ম্যাক্সওয়েল। সব ফরম্যাটে মিলিয়ে বর্ষসেরা অধিনায়ক নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত

১

মোহাম্মদ আলী সুজন ও সুজয়ের মায়ের ইন্তেকাল, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

২

তালায় দৈনিক রানার’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৩

কয়রায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৪

শ্যামনগরে জেলের স্বপ্ন পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

৫

কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি

৬

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা

৭

সাংবাদিক মোহাম্মদ আলী সুজন ও মেহেদী আলী সুজয়ের মায়ের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

৮

এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

৯

কালিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

১০

দেবহাটায় আব্দুল মজিদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

১১

দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রম অবহিতকরণে প্রেস কনফারেন্স

১২

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

১৩

পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ

১৪

জি এম কাদেরের বাসায় হামলার ঘটনায় সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির উদ্বেগ

১৫

কালিগঞ্জে কন্যাশিশু দিবস পালিত

১৬

শ্যামনগরে ১২ বছরের মাদ্রাসাছাত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা, শিক্ষকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

১৭

কালিগঞ্জে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১৮

বিদায়ের দিনে হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হলেন সেলিনা ইয়াসমিন

১৯

গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন

২০