বাংলাদেশ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩১ মার্চ ২০২৩, ৪:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভা: মার্চ মাসের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এর সহায়তায় পরিচালিত সাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের মাসিক সভা বৃহস্পতিবার বিকাল ৪টায় উত্তরণ সাতক্ষীরার আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন নেটওয়ার্কের আহবায়ক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

বক্তব্য রাখেন নেটওয়ার্কের যুগ্ম আহবায়ক মাধব চন্দ্র দত্ত ও অ্যাডভোকেট শাহানাজ পারভিন মিলি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নেটওয়ার্কের সদস্য প্রফেসর আব্দুল হামিদ, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, প্রফেসর এম ইদ্রিস আলী, প্রফেসর পবিত্র মোহন দাস, অ্যাডভোকেট আসাদুজ্জামান দিলু, সাংবাদিক মিজানুর রহমান, অ্যাডভোকেট খায়রুল বদিউজ্জামান, অ্যাডভোকেট আল মাহমুদ পলাশ, অ্যাডভোকেট নাজমুন নাহার ঝুমুর, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হাবিব, আনোয়ার জাহিদ তপন, নারী নেত্রী জোসনা দত্ত, আলী নূর খান বাবলু, এসএম বিপ্লব হোসেন, রুহুল আমিন, আব্দুস সামাদ প্রমুখ।

সভার বক্তারা কলারোয়ার কোহিনুর হত্যা মামলা এবং আসামিদের গ্রেফতার না হওয়া, আশাশুনির খাজরার স্কুল ছাত্রী অপহরণের পর এখনো উদ্ধার না হওয়া এবং থানায় মামলার পরিবর্তে জিডি রেকর্ড করা, সাতক্ষীরা জেলা কারাগারে হাজতি আসামির মৃত্যু ও বেওয়ারিশ লাশ উদ্ধারের ঘটনা নিয়ে আলোচনা করেন। সভায় এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়।

সভার বক্তারা পবিত্র রমজান মাসে অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি, ভেজাল ও ধুলাবালি মিশ্রিত খাদ্য বেচা কেনা, নিয়মিত বাজার মনিটরিংসহ ভোক্তা অধিকার নিয়ে আলোচনা করেন। এছাড়া সম্প্রতি এনজিও ঋণের কিস্তি আদায় ও আমানত সংগ্রহ করে ফেরত না দেওয়ার বিষয়ে উদ্ভুত পরিস্থিতি সম্পর্কে আলোচনা করা হয়।

সভায় সাতক্ষীরার সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি এবং নেটওয়ার্কের করণীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভা পরিচালনা করেন নেটওয়ার্কের সদস্যসচিব অ্যাডভোকেট মুনির উদ্দিন। প্রেসবিজ্ঞপ্তি

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে কাপড়ের দোকান লুট, ২৩ বস্তা মালামাল উদ্ধার

১

জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল

২

নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি

৩

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

৪

মুশফিক-শান্তর সেঞ্চুরি মিস, তবু চালকের আসনে বাংলাদেশ

৫

‘আমার কোনো সঞ্চয় নেই, মেয়েরাই আমার সঞ্চয়’

৬

মাটির কন্যারা জাগলে সহনশীল হবে আগামী || মো: মামুন হাসান

৭

কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সাধারণ সভা

৮

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা শাখার কাউন্সিল: ইদ্রিস সভাপতি, দিদারুল সম্পাদক

৯

আইনশৃঙ্খলা বিষয়ক সভায় চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত

১০

জবি ছাত্রী হলে চুরি

১১

জনবল সংকটে কয়রা শিক্ষা অফিসে অচলাবস্থা!

১২

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, মুখ্যমন্ত্রী গ্রেফতার

১৩

কালিগঞ্জে সড়কের মাঝখানে কালভার্ট ভেঙে দুর্ঘটনার শংকা!

১৪

গদাইপুরের চারার কদর দেশজুড়ে

১৫

কালিগঞ্জে মণ্ডপে মণ্ডপে দুর্গোৎসবের আমেজ, আমিয়ানে ব্যতিক্রমী আয়োজন

১৬

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৭

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

১৮

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

১৯

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

২০