বাংলাদেশ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
১৫ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১১ জুলাই ২০২৩, ৭:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অদম্য বাংলাদেশ সাতক্ষীরা ইউনিটের আহবায়ক কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট: দৈনিক প্রতিদিনের বাংলাদেশ’র পাঠক ফোরাম অদম্য বাংলাদেশ সাতক্ষীরা ইউনিটের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

মানবিকতা, সাম্য-সমতা, প্রশিক্ষণ-দক্ষতা ও সৃজনশীলতা- এই চার লক্ষ্যে কাজ করার প্রত্যয় নিয়ে মঙ্গলবার (১১ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে নবীন প্রবীণদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়।

কমিটি গঠনের লক্ষ্যে প্রতিদিনের বাংলাদেশ’র সাতক্ষীরা প্রতিবেদক কৃষ্ণ মোহন ব্যানার্জীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে ছফুরন্নেচ্ছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক শেখ হেদায়েতুল ইসলামকে আহবায়ক, নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত শিক্ষক নিশিকান্ত বন্দোপাধ্যায় ও গীতা স্কুলের শিক্ষক মেধস ব্যানার্জীকে যুগ্ম আহবায়ক এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পুরোহিত প্রশিক্ষক (ধর্মযাজক) দীবাকর ভট্টাচার্যকে সদস্য সচিব করা হয়।

পাঠক ফোরামের অন্যান্য সদস্যরা হলেন, সাতক্ষীরার বিশিষ্ট সংগীত শিল্পী চৈতালি মুখার্জি, সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্রী প্রিয়াঙ্কা হালদার, ল’ কলেজের ছাত্রী পিংকি কর্মকার, কলেজ ছাত্র জগন্নাথ ব্যানার্জী, মিলন কুমার বিশ^াস, উজ্জ্বল সানা, সুমিত ঘোষ, আব্দুল করিম, সুজয় মন্ডল, দীনেশ বাছাড় ও শেখ বাদশা।

সদস্য সচিব মনোনীত হওয়ার পর দীবাকর ভট্টাচার্য জানান, তারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করবে।

অবসরপ্রাপ্ত শিক্ষক নিশিকান্ত বন্দোপাধ্যায় বলেন, নবীন প্রবীণদের সমন্বয়ে মেধা বিকাশের মাধ্যমে নানা ধরনের সৃজনশীল কাজের উদ্যোগ গ্রহণ করা হবে। তা ছাড়া সামাজিক ও মানবিক কাজে নিজেদের যুক্ত রেখে সাধারণ মানুষের পাশে থাকবে অদম্যরা।

আহ্বায়ক ছফুরন্নেচ্ছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক শেখ হেদায়েতুল ইসলাম বলেন, মানবিকতা, সাম্য-সমতা, প্রশিক্ষণ-দক্ষতা ও সৃজনশীলতা চার মূলনীতি সামনে রেখে কাজ করছে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার পাঠক ফোরাম অদম্য বাংলাদেশ নামক সংগঠনটি। ইতিহাস ও ঐতিহ্য সমুন্নত রেখে মুক্তিযুদ্ধের চেতনায় স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করবে অদম্য বাংলাদেশ। সমাজের অসহায় ও সাধারণ মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করবে অদম্য বাংলাদেশ সাতক্ষীরা ইউনিট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুষ্ঠু বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

লাবসায় জলাবদ্ধতা কবলিত এলাকা পরিদর্শনে ইউএনও অর্ণব দত্ত

পুরান ঢাকার ‘শ্রমিক মিরাজ’ পরিচয়ে সীমান্ত পার হতে চেয়েছিল ডেভিড ইমন

সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ

তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় আছি: দীনেশ ত্রিবেদী

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার

সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সাতক্ষীরায় বিআরটিএ’র রোড শো

দেবহাটায় বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

দেবহাটায় আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

১০

আব্দুল্লাহ ছিল অন্ধকার জগতের মুকুটহীন সম্রাট

১১

রাস্তাটি ক্রয়কৃত দাবি করে দখলের অভিযোগ খণ্ডালেন জামায়াত নেতা ওমর ফারুক

১২

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৩

দেবহাটায় অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি চিংড়ি বিনষ্ট

১৪

শ্যামনগরে সংলাপ: বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণের দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

১৫

সামাজিক অবক্ষয় ও জাগরণ || ‎তারিক ইসলাম

১৬

মোংলায় বিশ্ব বাঘ দিবস পালিত

১৭

বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণ || আশিকুজ্জামান

১৮

দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্কে বিবিএমপি ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন

১৯

সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫ টি

২০
error: Content is protected !!