বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৭ ডিসেম্বর ২০২৪, ৮:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে তরুণদের দক্ষতা উন্নয়নে ভিবিডি’র প্রশিক্ষণ

oplus_262146

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে তরুণদের দক্ষতা উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং নেতৃত্বের গুণাবলী বিকাশে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) উপজেলা পল্লী উন্নয়ন মিলনায়তনে জাগো ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরার বাস্তবায়নে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি), ভলান্টিয়ারিজম, নাগরিক শিক্ষা এবং সক্রিয় নাগরিকত্বের ভূমিকা, প্রকল্প নকশা এবং বাস্তবায়ন, তরুণদের জন্য অনলাইন নিরাপত্তা, পাবলিক স্পিকিং ও উপস্থাপনার দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির। তিনি বলেন, তরুণ প্রজন্মকে দক্ষ এবং সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজন। এটি শুধু ব্যক্তিগত উন্নয়ন নয়, সমাজের জন্যও ইতিবাচক প্রভাব ফেলে।

কর্মশালায় অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ভাগ করে বলেন, এ আয়োজন তাদের নেতৃত্ব ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করেছে। তারা এ ধরনের কার্যক্রম আরও আয়োজন করার অনুরোধ জানান।

প্রশিক্ষণ পরিচালনা করেন ভিবিডি সাতক্ষীরার সভাপতি মো. হোসেন আলী ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল। এসময় তারা বাস্তব অভিজ্ঞতা, কার্যকরী কৌশল এবং অনুপ্রেরণাদায়ক উদাহরণের মাধ্যমে অংশগ্রহণকারীদের নতুন জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

২

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৩

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৪

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৫

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৬

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৭

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৮

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

৯

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১০

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১১

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১২

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৩

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৪

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৫

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৬

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৭

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৮

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

১৯

পরিবেশবান্ধব কৃষি চর্চায় মাঠ পর্যায়ে বারসিকের যুব প্রশিক্ষণ

২০