বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
১২ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৯ এপ্রিল ২০২৩, ৮:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় ছাত্রলীগের জয় বাংলা প্রীতি ক্রিকেট ম্যাচ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের অংশগ্রহণে জয় বাংলা প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দেবহাটার সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ মাঠে এই প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবর রহমান।

খেলার প্রথমে ব্যাটে নেমে ১৮৮ রান করেন ছাত্রলীগের বর্তমান নেতাকর্মীরা। পরে ব্যাটে নেমে ১৮ ওভারে ১৮৯ রান তুলে জয় ছিনিয়ে নেয় সাবেক নেতাকর্মীদের দলটি।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম, হাফিজুল ইসলাম, সাবেক সভাপতি সাইফুর রহমান সুমনসহ সাবেক ও বর্তমান মিলিয়ে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার দায়িত্ব পেলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

সালিশে পুলিশের উপস্থিতিতে হত্যার হুমকির অভিযোগ

কালিগঞ্জে গবাদিপশুর রোগ প্রতিরোধ ও খামারিদের সচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক

কালিগঞ্জে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনে জরিমানা

সাতক্ষীরায় জাসাস’র সাংগঠনিক আলোচনা

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

নেপালে বন্যায় নিহত বেড়ে ৩৫৯

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

১০

কয়রায় ইউনিয়ন পরিষদের বাজেট মনিটরিং সভা

১১

দ্রব্যমূল্য, আইন-শৃঙ্খলা, বিদ্যুৎ সংকট নিয়ে সংসদে রুমিন ফারহানার ক্ষোভ

১২

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন

১৩

জমির বিরোধ মেটাতে শালিস, পরে চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উত্তপ্ত সংসদ, ভবিষ্যত নিয়ে চিন্তিত স্পিকার

১৫

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা

১৬

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৭

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম আর নেই

১৮

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৯

মৃত্যুর ৫০ বছর পরও বাঙালির চেতনায় অমর নজরুল

২০
error: Content is protected !!