বাংলাদেশ, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৬ ডিসেম্বর ২০২৩, ৫:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নানা কর্মসূচির মধ্য দিয়ে গৌরবোজ্জ্বল দেবহাটা মুক্ত দিবস পালন

দেবহাটা প্রতিনিধি: জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বর্ণাঢ্য বিজয় র‌্যালি, আলোচনা সভা ও ৯নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে পালিত হয়েছে দেবহাটা মুক্ত দিবস।

বুধবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত স্বাধীনতার মহান স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন শেষে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে ফিরে আলোচনা সভায় মিলিত হয়।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবর রহমান।

বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ।

সভায় উপজেলা সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, মুক্তিযোদ্ধা সাংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, জামসেদ আলম, নাজমুস শাহাদাত, আব্দুল মাহমুদ গাজি, প্রয়াত ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের পুত্র সাংবাদিক ফারুক মাহবুবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আবু রাহান তিতু, দেবহাটা প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

পরে আলোচনা সভা শেষে ৯নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার প্রয়াত ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর মুক্তিকামী বীর সেনানীদের প্রতিরোধের মুখে ৬ ডিসেম্বর দেবহাটা উপজেলা থেকে পালিয়ে যায় পাকিস্তানি হানাদার বাহিনী।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সীমান্তে আড়াই কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস জব্দ

১

ধুমঘাট হাঁসারচক কমিউনিটি ক্লিনিক নিজেই যেন রোগী

২

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালে আগুন নিয়ন্ত্রণে ২৩ ইউনিট, সেনা ও বিজিবি মোতায়েন

৩

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন, বাতিলের দাবি 

৪

প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান

৫

শ্যামনগরের মোস্ট ওয়ান্টেড মেহেদী ঢাকা থেকে গ্রেপ্তার

৬

শ্যামনগরে দায়ের কোপে আহত মোজাম মিস্ত্রির মৃত্যু

৭

পাইকগাছায় দৈনিক রানার’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৮

শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ

৯

দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১০

দেবহাটায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

বয়েজ স্কুলের খেলার মাঠের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

১২

সাতক্ষীরা জেলা জাপার সভাপতি আজহার হোসেনের সুস্থতায় দোয়া কামনা

১৩

শ্যামনগরে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

১৪

মুক্তি পেল নিলয়ের মিউজিক ভিডিও ‘পুজো পুজো অনুভব’

১৫

দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম

১৬

পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৭

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ, ১ম শ্রেণিতে লটারি, ২য় থেকে ৯ম পর্যন্ত পরীক্ষা

১৮

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

১৯

কালিগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত

২০