বাংলাদেশ, শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
২৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৭ ডিসেম্বর ২০২৩, ৬:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটা প্রেসক্লাবে ইউএনও আসাদুজ্জামানকে সংবর্ধনা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবের উপদেষ্টামন্ডলীর সদস্য ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা ১২টায় প্রেসক্লাবের কনফারেন্স রুমে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।

প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবর রহমান। এতে নবাগত ইউএনও আসাদুজ্জামান সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক ও প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার।

সভায় প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব ও আব্দুর রব লিটু, বর্তমান কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি অধ্যাপক রাজু আহমেদ ও আবু হুরাইরা, যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুর রহমান ও লিটন ঘোষ বাপি, সাংগঠনিক সম্পাদক সুমন পারভেজ বাবু, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন সবুজ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম.এ মামুন, কার্যনির্বাহী সদস্য বায়েজিদ বোস্তামি উজ্জ্বল ও রুহুল আমিন, সদস্য এসএম নাসির উদ্দীন, আব্দুস সালাম, সুমন কুমার ঘোষ সুজন, দিপঙ্কর বিশ্বাস, সজল ইসলাম, এস.কে অভি প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানকে ফুল ও শুভেচ্ছা স্মারক দিয়ে বরণ করে নেন নেতৃবৃন্দ।

পরে দুপুর দেড়টায় প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এতে সর্বসম্মতিক্রমে কার্যনির্বাহী কমিটির শূন্য অর্থ সম্পাদক পদে সদস্য আব্দুস সালামকে মনোনীত করা হয়।

পাশাপাশি প্রেসক্লাবের উন্নয়ন ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধিতে নানামুখী সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে ট্রাকচাপায় ৪ বছরের শিশু নিহত

এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে

স্কুলে ভর্তিতে দ্বিতীয়-নবমে পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি

পাকিস্তান হাইকমিশনারের বাসায় আগুন : আইসিইউতে হাইকমিশনার

বেনাপোলে ককটেল সদৃশ ২টি বোমা উদ্ধার

মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের অন্যতম প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার

ইটাগাছা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বিদ্যুতের ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলের মানববন্ধন কর্মসূচি

পাইকগাছায় সাইকেল সেলাই মেশিন ও ভ্যান বিতরণ

মাদক ও অনলাইন জুয়ার সাথে জড়িতদের ছাড় নেই: খুলনার পুলিশ সুপার

১০

বেনাপোল চেকপোস্টে স্বর্ণসহ এক পাসপোর্ট যাত্রী আটক

১১

সাতক্ষীরায় ৬ কোটি টাকার সিনথেটিক মাদক ‘কুশ’ জব্দ, আটক ১

১২

‘র‌্যাব’ বিলুপ্ত করে আসছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’

১৩

শ্যামনগরে অনুদানের চেক পেয়ে দুস্থ ও প্রতিবন্ধীদের মুখে হাসি

১৪

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

১৫

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

১৬

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

১৭

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

১৮

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

১৯

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

২০
error: Content is protected !!