বাংলাদেশ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১১ ডিসেম্বর ২০২৩, ২:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এমপির বাড়ি থেকে উদ্ধার ৪৬৬ কোটি টাকা!

ডেস্ক রিপোর্ট: এমপির বাড়িতে অভিযান চালিয়েছে গোয়েন্দা বিভাগ। আর তাতে মিলেছে বিপুল অর্থ। যা গুনতে সময় লেগে গেছে পাঁচ দিন। সেখানে মিলেছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৪৪ কোটি ৩৪ লাখ টাকা। সোমবার (১১ ডিসেম্বর) অবিশ্বাস্য এমন এক ঘটনার তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় কংগ্রেসের এক এমপির বাড়িতে অভিযান চালিয়েছে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। যেখানে পাওয়া অর্থ গুনতে যোগ দিয়েছেন ৫০ জন ব্যাংক কর্মকর্তা। নেওয়া হয়েছে ৪০ টি গণনার মেশিন। এরপর টানা পাঁচ দিন ধরে গণণা করা হয়েছে। সেখানে মিলেছে ৩৫৩ দশমিক ৫ কোটি রুপি। যা টাকার অংকে প্রায় ৪৬৬ কোটি ৩৪ লাখ ৭৬ হাজার টাকার সমান। ভারতের ইতিহাসের আগের সব রেকর্ড ভেঙেছে এ অর্থ। এটি এখন সবচেয়ে বড় নগদ অর্থ উদ্ধার অভিযান।

অভিযান পরিচালনা করা ওই ব্যক্তির নাম ধীরজ সাহু। তিনি ভারতের কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য। তার ঝাড়খণ্ড ও ওড়িশার বাড়িতে অভিযান চালিয়ে এ অর্থ জব্দ পাওয়া গেছে। আয়কর বিভাগের কর্মকর্তরা এসব অর্থ জব্দ করেছেন।

উড়িশার বোলাঙ্গির এসবিআই শাখার আঞ্চলিক কর্মকর্তা ভগত বেহেরা বলেন, এখন পর্যন্ত ১৭৬টি রুপির বস্তা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৪০টি রুপির বস্তা গোনার কাজ শেষ হয়েছে। বিপুল এ অর্থ গণনার জন্য ব্যাংক চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকৃত অর্থের পরিমাণ ২২৩ কোটি রুপি। এসব অর্থ গণনার জন্য আয়কর বিভাগ ৩৫টির বেশি ক্যাশ কাউন্টিং মেশিন কাজে লাগিয়েছে।

আয়কর বিভাগ জানিয়েছে, উদ্ধার করা এসব অর্থের মধ্যে কংগ্রেস সংসদ সদস্যের মালিকানাধীন সংস্থা ‘বৌধ ডিসটিলারি প্রাইভেট লিমিটেডের’ অফিসের একটি আলমারি থেকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বাকি অর্থ উড়িশার সম্বলপুর, সুন্দরগড় ও ঝাড়খণ্ডের বোকারো, রাঁচি থেকে উদ্ধার করা হয়েছে।

আয়কর বিভাগ সূত্রে জানা গেছে, ওড়িশায় একটি মদ প্রস্তুতকারক কোম্পানির ও সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের সম্পত্তির সূত্র ধরে এ অভিযান পরিচালনা করা হয়। ঝাড়খণ্ডের বোকারো ও রাঁচিতে অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া ওড়িষ্যার সম্বলপুর ও সুন্দরগড়েও তল্লাশি চলছে। ভারতীয় এ সংসদ সদস্যের দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগ রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর যৌতুক মামলায় আশাশুনির সাবেক এসিল্যান্ড বিজয় কুমার কারাগারে

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

রসুলপুরে ড্রেন নির্মাণের কাজে বাধা দেওয়ার অভিযোগ

অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারের মাঝে লিচুর চারা বিতরণ

দেবহাটায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

শ্যামনগরে স্বেচ্ছাসেবীদের মিলনমেলায় সম্প্রীতি ও সহযোগিতার অঙ্গীকার

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে গ্রুপিং চরমে!

উকশা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ১ সেপ্টেম্বর

পাইকগাছায় প্রশাসনের তৎপরতায় ১০.৬০ একর ভিপি সম্পত্তি উদ্ধার

১০

সাতক্ষীরায় পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার উদ্বোধন

১১

১২

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধির সিদ্ধান্ত

১৩

মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় মিছিল

১৪

গিলক্রিস্ট-ধোনিকে ছাড়িয়ে পন্তের ডাবল রেকর্ড

১৫

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১২৩২

১৬

সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আনন্দ মিছিল

১৭

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১৪ মার্চ

১৮

নুসরাত হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন, ১০ জন খালাস

১৯

এসিসির সভায় প্রথমবার তামিম

২০
error: Content is protected !!