বাংলাদেশ, রবিবার, ০২ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৪ এপ্রিল ২০২৫, ৭:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খোলপেটুয়ার পানি আটকাতে দেওয়া হলো রিং বাঁধ, স্বস্তি ফিরছে বানভাসীদের মাঝে

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের খোলপেটুয়া নদীর ভাঙনকবলিত এলাকায় জিও টিউবের মাধ্যমে রিং বাঁধ নির্মাণের কাজ শেষ হয়েছে। এতে আপাতত লোকালয়ে পানি প্রবেশ বন্ধ হয়েছে। ফলে স্বস্তি ফিরতে শুরু করেছে প্লাবিত এলাকার মানুষের মধ্যে।

সেনাবাহিনী সহযোগিতায় ও পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মীরা শুক্রবার দুপুরের জোয়ারের আগেই রিং বাঁধ নির্মাণের কাজ শেষ করেন।

পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা বিভাগ ২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রাত-দিন অক্লান্ত পরিশ্রম করে জিও টিউবের মধ্যে বালি ভরে রিং বাঁধ দিয়ে প্রাথমিকভাবে লোকালয়ে পানি প্রবেশ বন্ধ করা হয়েছে। আরো কিছু জিও টিউব সেখানে দেয়া হবে। আগামী এক সপ্তাহের মধ্যে রিং বাঁধ নির্মাণের সকল কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এরপর ধাপে ধাপে মূল বেড়িবাঁধ তৈরীর কাজ শুরু হবে।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, বালুর বস্তা দিয়ে পানি রোধ করা হয়েছে। এখন নদীতে ভাটি হওয়ায় পানির চাপ কম। তবে সামনে পূর্ণিমার জোয়ারে পানির চাপ বেশ বৃদ্ধি পাবে। তার আগে মূল বাঁধ নির্মাণ করা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

প্রসঙ্গত, গত ৩১ মার্চ ঈদের দিন বেলা সাড়ে ১১টার দিকে আনুলিয়া ইউনিয়নের বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধের প্রায় দেড়শ ফুট হঠাৎ করেই খোলপেটুয়া নদী গর্ভে বিলীন হয়ে যায়। মুহূর্তের মধ্যেই গ্রামবাসীর ঈদের আনন্দ নিরানন্দে পরিণত হয়। স্থানীয় গ্রামবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দফায় দফায় ভাঙন পয়েন্টে বিকল্প রিং বাধ নির্মাণের প্রাণপণ চেষ্টা চালালেও তা জোয়ারের তোড়ে ব্যর্থ হয়। এরই মধ্যে প্লাবিত ১০ গ্রামের মানুষ। ভেসে যায় প্রায় ৪ হাজার বিঘা জমির মৎস্য ঘের এবং ২১ হেক্টর ফসলি জমি। পানিবন্দি হয়ে পড়ে হাজারো পরিবার। বিধ্বস্ত হয় শতাধিক কাঁচাঘর বাড়ি। প্লাবিত এলাকায় দেখা দেয় সুপেয় পানির অভাব। একই সাথে মানুষ ও হাঁস-মুরগি গরু-ছাগলের খাদ্য অভাব দেখা দেয়। বানভাসী মানুষ পার্শ্ববর্তী আশ্রয়কেন্দ্র ও পাউবোর বাঁধে খোলা আকাশের নিচে আশ্রয় নেন। পানিতে প্লাবিত হয় আনুলিয়া ইউনিয়নের নয়াখালী, বিছট, বল্লবপুর, আনুলিয়া, চেচুয়া, কাকবাশিয়াসহ অন্তত ৭ গ্রাম। এখনো সীমাহীন দুর্ভোগে রয়েছে এসব গ্রামের মানুষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

কয়রায় সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

গুরুতর আহত রাশমিকা

১০

৫০ দেশের জন্য স্থায়ী হলো মার্কিন ভিসা বন্ড, তালিকায় কি বাংলাদেশ আছে?

১১

কালিগঞ্জে কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ ৫ জন আহত

১২

বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল: মাহদী আমিন

১৩

সাতক্ষীরা জেলা জামায়াতের মজলিশে শুরার বৈঠক, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

১৪

সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত, বাংলাদেশের গ্রুপে কারা?

১৫

আশাশুনিতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়া সফরের দলে লিটন

১৭

ভারী বৃষ্টিপাত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

১৮

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বোমাতঙ্ক

১৯

রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

২০
error: Content is protected !!