বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৪ ডিসেম্বর ২০২৩, ১১:৪০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

‌‘সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারির এখতিয়ার ইসির নেই’

ডেস্ক রিপোর্ট: সরকার পাতানোর নির্বাচন থেকে সরে না আসলে দেশের জনগণই সরকারকে নিষেধাজ্ঞা দেবে বলে মন্তব্য করেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

তিনি বলেন, বিরোধী দলবিহীন নির্বাচন, যে নির্বাচনের বৈধতা নেই। সেই প্রহসনের নির্বাচন জায়েজ করতেই সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। হাবিবুল আউয়াল সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে, অথচ নির্বাচন কমিশনই অবৈধ। এদেশের জনগণ তো এই দলদাস কমিশনই মানে না। কমিশন রাজনৈতিক সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারির এখতিয়ার রাখে না।

বুধবার (১৩ ডিসেম্বর) এক বিবৃতিতে দলের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ বলের, নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে রাজনৈতিকদলগুলো সোচ্চার। কাজেই নির্বাচন কমিশনের কোনো অধিকার নেই রাজনৈতিক দলের সভা-সমাবেশে বাধানিষেধ দেওয়ার।

তিনি আরও বলেন, এখনো সময় আছে ফরমায়েশি তফসিল বাতিল করে সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় দেশের মানুষ কোনো নির্বাচন হতে দেবে না। একতরফা পাতানো নির্বাচন দেশের মানুষ সহ্য করবে না। কাজী হাবিবুল আউয়ালের মতো দলবাজ কমিশনের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তিনি আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দেশব্যাপী পতাকা র‌্যালি কর্মসূচি পালনের আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০