বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৬ ডিসেম্বর ২০২৩, ১১:৫৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪ ডিগ্রি

ডেস্ক রিপোর্ট: পৌষের প্রথম দিনেই ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। সারাদেশেই জেঁকে বসেছে শীত। শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

দেশের অন্যান্য অঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রির চেয়ে বেশি থাকলেও উত্তরের ঠান্ডা বাতাসের কারণে দেশজুড়ে শৈত্যপ্রবাহের অনুভূতি বিরাজ করছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

শনিবার পৌষের ১ তারিখ। কাগজে-কলমে শুরু হলো ঋতু শীত। যদিও প্রকৃতিতে শীতের আমেজ শুরু হয়েছে আরও মাস খানেক আগেই।

শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকাল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বইছে উত্তরের হাওয়া। যা ঠান্ডার অনুভূতি অনেকটাই বাড়িয়ে দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নির্দিষ্ট সময় জুড়ে বিস্তীর্ণ অঞ্চলের তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ৬-৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে বলে তীব্র শৈত্যপ্রবাহ। আর তাপমাত্রা ৪ ডিগ্রি বা এর চেয়ে নিচে নামলে বলে অতি তীব্র শৈত্যপ্রবাহ।

শনিবার সকালে আবহাওয়াবিদ মুহম্মদ আবুল কালাম মল্লিক বলেন, সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। বিচ্ছিন্নভাবে একটি স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকলেও আমরা সেটাকে শৈত্যপ্রবাহ বলি না। ১০-ডিগ্রির নিচে তাপমাত্রা কমপক্ষে তিনদিন থাকতে হয়। পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়বে কিনা সেই সম্ভাবনাও থাকতে হয়। তবে আগামীকাল থেকে তাপমাত্রা আরও কিছুটা কমবে। কাল থেকে হয়তো শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার ঘোষণা আসতে পারে।

এখন শৈত্যপ্রবাহ না থাকলেও সারাদেশে রাতে শৈত্যপ্রবাহের অনুভূতি আছে জানিয়ে তিনি বলেন, ‘সর্বনিম্ন তাপমাত্রা ১০-১৬ ডিগ্রির মধ্যে রয়েছে। এ তাপমাত্রার মধ্যে বাতাস থাকলে বেশ ঠান্ডা অনুভূত হয়। শৈত্যপ্রবাহ না বইলেও বেশ ঠান্ডা পড়ছে। তাপমাত্রা যাই থাকুক শীতের অনুভূতি প্রবল।’

তিনি বলেন, তাপমাত্রা বেশি থাকলেও নানা কারণে ঠান্ডার অনুভূতি হয়। বাতাস থাকলে, দিনের তাপমাত্রা তেমন বাড়তে না পারলে, দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গেলেও ঠান্ডা অনুভূত হয়।

শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে তিনি বলেন, রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবুল কালাম মল্লিক জানান, এখন দিনে দেশের দক্ষিণাঞ্চলে তাপমাত্রা ২৬-৩০ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। অন্যদিকে দেশের উত্তরাঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ২২-২৫ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে।

এখন রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কম রয়েছে বলে জানান এ আবহাওয়াবিদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

১০

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

১১

সম্পদের চেয়ে সম্পর্ক দামি

১২

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে জিতল সোহানের দল

১৩

ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া, মরিয়মের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়

১৪

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৬৫৫

১৫

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

১৬

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

১৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

১৮

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

১৯

দেবহাটা উপজেলা ‘শিশুশ্রমমুক্ত’ ঘোষণা, বিদ্যালয়ে ফিরল ১১৯ শিশু

২০