বাংলাদেশ, রবিবার, ১২ জুলাই ২০২৬
২৮ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২২ জানুয়ারি ২০২৪, ৪:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে ট্রাকচাপায় মা-মেয়েসহ নিহত ৩

ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে ময়নসিংহ-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার ভাবকির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বিনোদবাড়ি মোনকোন গ্রামের নজরুল ইসলামের স্ত্রী হাসিনা বেগম (৪০), তার তিন বছরের শিশুকন্যা আদিবা এবং অন্যজন গোড়শাইল গ্রামের মিনাল চন্দ্র দাস (৬৫)।

মুক্তাগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর ২টার দিকে মুক্তাগাছা থেকে টাঙ্গাইলগামী একটি ট্রাক বেপরোয়া গতিতে যাচ্ছিল। ভাবকির মোড় চেরুমন্ডল নির্মাণাধীন ব্রিজের কাছে যেতেই কালীবাড়ী থেকে আসা মুক্তাগাছাগামী যাত্রীবাহী একটি অটোরিকশাকে চাপা দেয়। এ সময় অটোতে থাকা মা-মেয়েসহ তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় অটোচালকসহ গুরুতর আহত আরও চারজনকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, মুক্তাগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করে। ঘটনার পর থেকে ঘাতক ট্রাকচালক পলাতক রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকপ্রতিবন্ধী মো. ইফাজদ্দীনের সন্ধান চায় পরিবার

সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ

জলাবদ্ধতায় সাতক্ষীরার ৩৮টি প্রাইমারি স্কুল বন্ধ

খামেনি হত্যার প্রতিশোধে ট্রাম্প-নেতানিয়াহুসহ ১৩ নেতার ‘টার্গেট তালিকা’ প্রকাশ

শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার তালিকায় ইইউ

চিকিৎসা শেষে সুস্থ হয়ে সুন্দরবনে ফিরলো সেই বাঘিনী

রাত ১টার মধ্যে ঢাকাসহ ২০ জেলায় ঝড়ের আভাস

বাশদাহ ইউনিয়নে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

শ্যামনগরে বেকারি পণ্যের মোড়কে নেই উৎপাদনের তারিখ, স্বাস্থ্য ঝুঁকি!

সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

১০

ফাইনাল খেলবে কোন দুই দল, জানালো সুপার কম্পিউটার

১১

বিয়ের দাওয়াতে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ৪

১২

সোমবার শোক দিবস পালন করবে বিএনপি

১৩

কালিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

১৪

সরকারি ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা

১৫

বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন

১৬

আর্জেন্টিনার সমর্থক জেবার প্রেমে ব্রাজিল সমর্থক জামাল ভুঁইয়া?

১৭

প্রাথমিক বৃত্তি লাভ করেছে সাতক্ষীরার ৯৬৫ শিক্ষার্থী

১৮

সুন্দরবনে বিষ ‌দিয়ে মৎস্য শিকার, ১৫০ কেজি চিংড়িসহ নৌকা জব্দ

১৯

হরিহর নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন

২০
error: Content is protected !!