বাংলাদেশ, সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৮ ডিসেম্বর ২০২৩, ৬:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশি শ্রমিকদের জন্য দরজা খুলল মালদ্বীপ

আন্তর্জাতিক ডেস্ক: চার বছর বন্ধ থাকার পর শেষ পর্যন্ত বাংলাদেশি কর্মীদের জন্য আবারও উন্মুক্ত হলো মালদ্বীপের ভিসা। রোববার (১৭ ডিসেম্বর) রোববার মালদ্বীপের হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয় টুইটে এ তথ্য জানায়।

টুইটে লেখা রয়েছে, ১৭ ডিসেম্বর থেকে সরকার বাংলাদেশ থেকে মালদ্বীপে অদক্ষ শ্রমিক নিয়োগ পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যান্য দেশ থেকে আসা অদক্ষ শ্রমিকদের ওপর সাময়িক স্থগিতাদেশ বর্তমানে কার্যকর রয়েছে।

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের দূতাবাস প্রধান ও শ্রম কাউন্সেলর সোহেল পারভেজ বলেন, মালদ্বীপে বাংলাদেশিদের জন্য শ্রমবাজার পুনরায় চালু করার সিদ্ধান্ত খুবই উপযোগী।

তিনি বলেন, পরে মিশন বিস্তারিত তথ্য জানাবে। সবকিছু যথানিয়মে সম্পন্ন হবে।

এ কর্মকর্তা বলেন, নতুন ভিসা চালু করা হবে এবং একই সঙ্গে যাদের নথিপত্র নেই তাদেরও বৈধতা দেওয়ার প্রয়োজন রয়েছে। নিয়োগকর্তা চাইলে তিনি প্রবাসী পদ্ধতিতে বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন। ভিসা সংক্রান্ত সমস্যা সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। দালালের ফাঁদে পা দেওয়া যাবে না।

২০১৯ সালের সেপ্টেম্বরে মালদ্বীপ বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করে।

মালদ্বীপের তৎকালীন অর্থনৈতিক মন্ত্রী ফাইয়াজ ইসমাইল এক বছরের জন্য নিষেধাজ্ঞার কথা বললেও পরে নিষেধাজ্ঞা বাড়ানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে মৎস্যজীবী দলের কমিটি গঠন: হাসান আহবায়ক, ফারুক সদস্য সচিব

৫৭ বছরের রেকর্ড ভেঙে দিলেন সূর্যবংশী

কালিগঞ্জের ফতেপুর গ্রামে চুরি

ত্রিশালে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

শিশু আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

দেশের সাত অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

অভিষেকেই মার্তিনেসের চার সেভ, ৭ গোলের রোমাঞ্চে চেলসির জয়

নেপাল-চীনে হিমবাহ ধস, নিহত ৭৯৭

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

১০

অবশেষে পাল্টা হামলা চালালো ইরান, যুক্তরাষ্ট্রের মিত্র দেশে ‘ব্যাপক ধ্বংসযজ্ঞ’

১১

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

১২

ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ, জারি হলো নীতিমালা

১৩

সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ

১৪

বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

১৫

জু’মার খুতবায় অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা: প্রশংসনীয় উদ্যোগ || জি. এম. মিন্টু

১৬

সুন্দরবন ঘিরে ক্রাউডফান্ডিং: পর্যটনে নতুন সম্ভাবনা || মো. মামুন হাসান

১৭

জানাজা পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোরে

১৮

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ঋশিল্পীর সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থীদের সমাবেশ

১৯

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

২০
error: Content is protected !!