বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১ জানুয়ারি ২০২৪, ৬:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোট বানচালের ষড়যন্ত্র রাষ্ট্রবিরোধী অপরাধ: ডা. রুহুল হক

মাহমুদুল হাসান শাওন: ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল-মত নির্বিশেষে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় এনে দেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহবান জানিয়ে দিনভর গণসংযোগ ও পথসভা করেছেন সাতক্ষীরা-০৩ (দেবহাটা, আশাশুনি ও কালিগঞ্জ আংশিক) আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক।

সোমবার (১ জানুয়ারি) বেলা ১১টা থেকে কুলিয়া বাজার, বহেরা, পুষ্পকাটি, টিকেট, পুটিমারি, সুবর্ণাবাদসহ ইউনিয়নের অলিগলিতে ঘুরে ঘুরে গণসংযোগ ও পথসভা করেন তিনি।

ডা. রুহুল হক এমপি তার বক্তব্যে বলেন, ভোট আপনার নাগরিক অধিকার, ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যাকে ইচ্ছে ভোট দিন। কিন্তু ভোট কেন্দ্রে যান। আমাকে ভালো না লাগলে আপনি ভোট না দিতেই পারেন, কিন্তু ভোট বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হওয়া রাষ্ট্রবিরোধী অপরাধ। যারা সাংবিধানিক প্রক্রিয়ায় অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তারা দেশ ও মানুষের শত্রু। তারা অগ্নিসন্ত্রাস আর খুনের রাজনীতিতে বিশ্বাসী। জনগনের সমর্থন হারিয়ে তারা আবারও সন্ত্রাসের নোংড়া খেলায় মেতে উঠেছে। আওয়ামী লীগ সরকার প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাসী। আমরা মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ, চিকিৎসা সেবা, কৃষি উপকরণ পৌঁছে দিয়েছি। সারাদেশে ৫ শতাধিক মডেল মসজিদ নির্মাণ করে দিয়েছি। পদ্মাসেতু, মেট্রোরেল, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল সহ অসংখ্য মেগা প্রকল্প বাস্তবায়ন করেছি। তথ্য ও প্রযুক্তিগত সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। বছরের শুরুতে সারাদেশের কোটি কোটি কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছি।

এসময় তিনি দেশের চলমান উন্নয়নের স্বার্থে ৭ জানুয়ারি আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি-জামায়াত ও তাদের সহযোগীদের দাতভাঙা জবাব দেওয়ার আহ্বান জানান।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছাদুল হকের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এসকল কর্মসূচিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. মুজিবর রহমানসহ বিভিন্ন ইউনিটে দায়িত্বরত আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১০

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

১১

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১২

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

১৩

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৪

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

১৫

দাম্পত্য সংকট কাটিয়ে এক হচ্ছেন থালাপতি বিজয়-সংগীতা

১৬

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে: ট্রাম্প

১৭

লিটনকে নিয়ে শঙ্কা, দলে ডাক পেলেন সৌম্য

১৮

ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি

১৯

নকআউটের আগেও অনিশ্চিত, নেইমারকে নিয়ে কাটছেই না ধোঁয়াশা

২০