বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৯ ডিসেম্বর ২০২৩, ৭:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচনী পোস্টার কেমন হবে জানালো ইসি

ডেস্ক রিপোর্ট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি। এরই মধ্যে সারাদেশে শুরু হয়েছে প্রচার-প্রচারণা। অলিগলিতে সাঁটানো হচ্ছে নির্বাচনী পোস্টার। চলছে গণসংযোগ। এ অবস্থায় নির্বাচনী পোস্টারে প্রতীক ও ছবি ব্যবহারের বিষয়ে পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এতে বলা হয়েছে, প্রার্থীরা দলীয় প্রতীক, দলীয় প্রধান ও নিজের ছবি ছাড়া অন্য কারও ছবি ব্যবহার করতে পারবেন না। তবে স্বতন্ত্র প্রার্থীরা শুধু নিজের ছবি ও প্রতীক ব্যবহার করতে পারবেন।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব আতিয়ার রহমান সই করা পরিপত্রে এ কথা জানানো হয়।

একই সঙ্গে নির্বাচনী প্রতীক, পোস্টার ও পোর্ট্রেটের (ব্যক্তির প্রতিকৃতি) সাইজ নির্ধারণ করে দিয়েছে ইসি।

ইসি জানায়, প্রার্থীদের প্রতীকের সাইজ, দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা তিন মিটারের বেশি হবে না। নির্বাচনী পোস্টার সাদা-কালো রঙের হবে। আয়তন হতে হবে অনধিক ৬০ সেন্টিমিটার × ৪৫ সেন্টিমিটার। কাপড় ব্যানার ছাড়া প্লাস্টিকের ব্যানার সাদা-কালো রঙের ও আয়তন অনধিক তিন মিটার × এক মিটার হতে হবে।

এ প্রসঙ্গে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, নির্বাচনী বিধি অনুসারে জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীরা পোস্টারে নিজের ছবি ও দলীয় প্রধানের ছবি ব্যবহারসহ প্রতীকের ছবি ব্যবহার করতে পারবেন। এর বাইরে অন্য কারও ছবি ব্যবহার করতে পারবেন না। তবে স্বতন্ত্র প্রার্থীরা শুধু নিজের ছবি ও প্রতীক ব্যবহার করতে পারবেন।

ইসি জানায়, দ্বাদশ সংসদ নির্বাচনে ২৭টি রাজনৈতিক দলের এক হাজার ৫১২ জন প্রার্থী অংশ নিচ্ছেন। আর স্বতন্ত্র প্রার্থী আছেন ৩৮২ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

৩

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

৪

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

৫

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

৬

মানব পাচার প্রতিরোধে সভা

৭

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

৮

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

৯

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১০

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১১

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১২

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

১৩

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৪

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১৫

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

১৬

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

১৭

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

১৮

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১৯

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২০