বাংলাদেশ, বুধবার, ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২৪ ডিসেম্বর ২০২৩, ৭:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল ঢাকায়

ডেস্ক রিপোর্ট: আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় এসেছে যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) পাঁচ সদস্যের যৌথ প্রতিনিধিদল।

শনিবার (২৩ ডিসেম্বর) আইআরআই এক বিবৃতিতে জানায়, যৌথ প্রতিনিধিদল ৭ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের আগে, নির্বাচনের সময় ও পরে সম্ভাব্য নির্বাচনী সহিংসতার পরিস্থিতির ওপর দৃষ্টি নিবদ্ধ করে একটি সীমিত মূল্যায়ন করবে।

দলটিতে পাঁচজন বিশ্লেষক রয়েছেন। তারা বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে অনুমতি পেয়েছেন। তারা ছয় থেকে আট সপ্তাহ বাংলাদেশে থাকবেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, প্রতিনিধিদল বিভিন্ন ধরনের নির্বাচনী সহিংসতা, আন্তঃদলীয় সহিংসতা, নারী ও অন্যান্য প্রান্তিক গোষ্ঠী লক্ষ্য করে সহিংসতা, অনলাইন হয়রানি ও হুমকি, সেই সঙ্গে এ ধরনের সহিংসতা মোকাবিলায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভূমিকা মূল্যায়ন করবেন।

নির্বাচনী প্রক্রিয়া শেষে প্রতিনিধিদলটি ভবিষ্যৎ নির্বাচনে সহিংসতা কমাতে গঠনমূলক সুপারিশসহ নির্বাচনী সহিংসতার ওপর একটি মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন করবে।

এর আগে এনডিআই-আইআরআইয়ের যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন গত ৮ থেকে ১১ অক্টোবর বাংলাদেশে আসে করেন। সেই মিশন পাঁচ দফা সুপারিশ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় হতাহত সাতক্ষীরার ১১ জনের পরিবারের পেল সরকারি সহায়তা

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন

মৃত্যুর পরও যেসব কাজের সওয়াব চালু থাকবে

কালিগঞ্জে ছেলের নির্যাতনে অতিষ্ঠ মা, প্রতিকার চেয়ে ইউএনও’র কাছে অভিযোগ

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

কালিগঞ্জে ফলজ বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ

একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

পাইকগাছায় বিএনপি যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

হাসিনাসহ ১০ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে দুদকের আবেদন

১০

সামান্থার ভিডিও ক্লিপস দেখে নেটদুনিয়ায় ঝড়!

১১

শ্যামনগরে খাল খনন শেষে ফের দখলে নিলো প্রভাবশালীরা

১২

ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি: জামায়াত আমির

১৩

সাতক্ষীরায় পিআইবির ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

১৪

১৭ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত

১৫

দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা জাহেদকে ‘হয়রানি’, মুখ খুলল ভারত

১৬

কয়রায় যুবদলের বিক্ষোভ

১৭

পদ্মপুকুরে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, ৩ ঘণ্টার মধ্যে গ্রেফতার ২

১৮

ক্লাইমেট অ্যাকশন ফোরামের সাতক্ষীরা জেলা কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দাবি

১৯

২৮ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, সাতক্ষীরায় টার্গেট ২৫৩৭২৩ শিশু

২০
error: Content is protected !!