বাংলাদেশ, বুধবার, ০৮ জুলাই ২০২৬
২৪ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২৮ ডিসেম্বর ২০২৩, ৬:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সতর্ক করলেন পূর্ণিমা

বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাদের বিড়ম্বনার ঘটনা নতুন নয়। প্রায় সময়েই ফেক অ্যাকাউন্ট, কিংবা নাম-পরিচয় ব্যবহার করে প্রতারণার ফাঁদ সৃষ্টি করে একদল কুচক্রী মহল।

এবার তেমনই এক পরিস্থিতির শিকার হয়েছেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। নায়িকার ছবি সম্বলিত ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কল-মিসডকল আসছে। সেই কল ব্যাক করলে প্রতারণার ফাঁদে পড়ছেন অনেকেই। আর এ বিষয়ে সবাইকে সতর্ক করেছেন পূর্ণিমা নিজেই।

বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুকে ঘটনার বিস্তারিত জানিয়ে কয়েকটি স্ক্রিনশট শেয়ার করে এই নায়িকা লিখেছেন, বিষয়টা এখন অতিরিক্ত হয়ে গেল। আপনারা যারা আমাকে চেনেন এবং জানেন বিভ্রান্ত না হয়ে এই সব নম্বর থেকে ফোন করলে ব্লক করে দিবেন। আমার একটাই মোবাইল নাম্বার আর আমি প্রয়োজন ছাড়া কাউকে বিরক্ত করি না মিসডকল তো দেই না।

তিনি বলেন, কোনো একটা চক্র বিভিন্ন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে আমার ছবি ব্যবহার করে আপনাদের ফোন করছে অথবা মিসডকল দিচ্ছে। সেই কাজ আমি করছি না ,সবার কাছে অনুরোধ করে বলছি এই রকম কোনো নাম্বার থেকে কল বা ম্যাসেজ আসলে ইগনোর করবেন।

পূর্ণিমার এই পোস্টের নিচে অনেকেই সতর্ক থাকবেন সে কথা উল্লেখ করছেন। পাশাপাশি কেউ কেউ নায়িকাকে আইনী সহযোগীতা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিঙ্গাপুরে অপুর বিয়ের খবর, মুখ খুললেন গৌতম

দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়: পূর্ণিমা

২৩ বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক: অভিন্ন ইতিহাস-অংশীদারিত্বের ভিত্তিতে সম্পর্ক সুদৃঢ়ের প্রত্যয়

প্রবল বর্ষণে সাজেকে আটকা ৬০০ পর্যটক

ষড়যন্ত্র করে ১১ দলকে হারানো হয়েছে: জামায়াত আমির

জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি আইরিন খান

গরিবের ‘ডাক্তারবাবু’ সুনীল মণ্ডল

মধ্যপ্রাচ্যের দুই দেশে ৮৫ স্থাপনায় হামলা ইরানের

দুপুরের মধ্যে ১৯ জেলায় বজ্রসহ বৃষ্টি ও ঝড় হতে পারে

১০

কলম্বিয়াকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড

১১

প্রাকৃতিক দুর্যোগে কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

১২

পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়

১৩

কালিগঞ্জে ১৬২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

১৪

বদলী ঠেকাতে যা করলেন আশাশুনি উপজেলা প্রকৌশলী অনিন্দ্যদেব

১৫

কোয়ার্টার ফাইনালের জন্য চূড়ান্ত ৬ দল, কে কার প্রতিপক্ষ?

১৬

বাঁধ কেটে নাইন্টি পাইপ স্থাপনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ

১৭

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ট্রাম্প

১৮

পাকিস্তানের কার্গো বিমান বোয়িং ৭৩৭ নিখোঁজ, চলছে যৌথ অভিযান

১৯

এইচএসসি পরীক্ষা: ১৭ জেলার জন্য বিশেষ নির্দেশনা

২০
error: Content is protected !!