বাংলাদেশ, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
১২ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
৩০ ডিসেম্বর ২০২৩, ১২:৩৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দুর্নীতিবাজ টেন্ডারাবাজ ও নিয়োগ বাণিজ্যকারীকে ভোট দেবে না সনাতন ধর্মাবলম্বীরা

ডেস্ক রিপোর্ট: ‌সদর এমপি সাহেব বলেছেন উনি যদি নির্বাচিত না হতে পারেন তাহলে সংখ্যালঘু সম্প্রদায়কে দেশ ছেড়ে ভারতে চলে যেতে হতে পরে। এই কথা বলা কি তার ঠিক হয়েছে। এই কথা বলার মাধ্যমে তিনি আমাদের ঝুঁকিতে ফেলে দিয়েছেন। একথা বলে এমপি সাহেব আমাদের নির্যাতনের ব্যবস্থা করে দিয়েছেন। এটি বলার মাধ্যমে এক রকমের হুমকি দিয়েছেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। এখান যদি আমাদের এই অবস্থা হয় আমরা যাবো কোথায়। এমপি সাহেবের এই কথার প্রতিবাদ জানাচ্ছি। আমাদের দাবি, যে সরকারই ক্ষমতায় আসুক না কেন আমাদের যেন দেশ ছেড়ে চলে যেতে না হয় তারা সেই ব্যবস্থা করবেন।

শুক্রবার বিকালে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দিরে সনাতন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর আসনের লাঙ্গলের প্রার্থী আশরাফুজ্জামান আশুর মতবিনিময় সভায় ধর্মীয় নেতারা এসব কথা বলেছেন।

এসময় লাঙ্গল প্রতীকের পক্ষে একাট্টা হয়ে ভোট দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সাতক্ষীরা জেলা মন্দির সমিতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ সম্মিলিতভাবে মায়ের বাড়ি মন্দির প্রাঙ্গণে এই সভার আয়োজন করে।

সভায় জেলা মন্দির সমিতির সভাপতি অ্যাড. সোমনাথ ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী আশরাফুজ্জামান আশু।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি নিত্যানন্দ আমিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, সাতক্ষীরা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শিবপদ গাইন, সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক বাসুদেব সিংহ, সম্পাদকমণ্ডলীর সদস্য শুধাংশু শেখর সরকার প্রমুখ।

সভায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু বলেন, জননেত্রী শেখ হাসিনা মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আশরাফুজ্জামান আশু। সাতক্ষীরা সনাতন ধর্মাবলম্বী মানুষ ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রাথীকে জয়যুক্ত করতে প্রস্তুত। যারা জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীর পক্ষে না থেকে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছে তারা আওয়ামী লীগের হতে পারে না। এরা সুবিধাবাদী দালাল। এরা নিজেদের প্রয়োজনে দলকে বিক্রি করে দিতে দ্বিধা বোধ করে না। আমি নৌকা প্রতীক পেয়ে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে যদি নির্বাচন থেকে সরে আসতে পারি তাহলে নেতাকর্মীরা কেন পারবে না। প্রকৃত নেতাকর্মীরা কখনো দলের সিদ্ধান্ত বাইরে যায় না। ১০ বছর সদরবাসী উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি। এমন কোনো অন্যায় নেই যা করেনি। মেডিকেলের টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য, সরকারি টাকা আত্মাসাৎ- রবি সাহেব সকল ধরনের দুর্নীতির আখড়া বানিয়ে ফেলেছিল সদর আসনকে। পিয়ন, নাইট গার্ড, সুইপার থেকে শুরু করে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ১০টা বছর নিয়োগ বাণিজ্যের মহাআখড়া গড়ে তুলেছিল। এসকল অপকর্মের জন্য সদরবাসীকে জিম্মি দশা থেকে মুক্ত করতে শেখ হাসিনা তাকে লাল দেখিয়েছে। সে লাল কার্ড পেয়েও জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করে নেত্রীর সিদ্ধান্ত ভুল বলে মিডিয়ায় সাক্ষাৎকার দেয়। তার মতো খন্দকার মোশতাক আর দ্বিতীয়টি নেই আওয়ামী লীগে।
আমরা ১০ বছর জিম্মি ছিলাম, মুক্তির স্বাদ পাওয়ার সময় এসেছে। আপনারা জেগে ওঠুন। ৭ তারিখে জননেত্রী শেখ হাসিনার মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করে এই সদরবাসীকে জিম্মি দশা থেকে মুক্ত করুন। আমি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আপনাদের দ্বারে এসেছি জোটের প্রার্থীকে জয়ী করতে। একটি সুন্দর সাতক্ষীরা গড়ার প্রত্যয় নিয়ে আপনাদের দ্বারে এসেছি। আপনারা লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে সুন্দর সাতক্ষীরা গড়ার কাজে সহযোগিতা করুন।

জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল বলেন, আশরাফুজ্জামান আশু ভালো মানুষ। জননেত্রী শেখ হাসিনা মনোনীত জোট প্রার্থী আশরাফুজ্জামান আশুকে সনাতন ধর্মাবলম্বী সকল শ্রেণীর মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করবে।

হিন্দু ধর্মের একাধিক নেতা বলেন, আমরা সনাতন ধর্মাবলম্বী সকলে এখানে ঐক্যবদ্ধ হয়েছি লাঙ্গল প্রতীকের প্রার্থীর পক্ষে। আমরা জননেত্রী শেখ হাসিনার প্রার্থী, জোটের প্রার্থী আশরাফুজ্জামান আশুর পক্ষে একাত্মতা প্রকাশ করছি। কোনো বিদ্রোহী প্রার্থীর উস্কানি আমাদের ভিতর কলহ সৃষ্টি করতে পারবে না। আমরা দুর্নীতিবাজ, নিয়োগ বাণিজ্যকারী, টেন্ডারাবাজকে প্রতিষ্ঠিত করতে চাই না। জননেত্রী শেখ হাসিনা যাকে লাল কার্ড দেখিয়েছেন আমরা সনাতন ধর্মাবলম্বী সকল শ্রেণীর মানুষ এই অনুষ্ঠানের মাধ্যম তাকে লাল কার্ড দেখালাম। আমি সনাতন ধর্মাবলম্বী সকল মানুষের কাছে আহবান করব একটি ভোটও যেন কোনো দুর্নীতিবাজের পক্ষে না পড়ে।

লাঙ্গল প্রতীকের প্রার্থী আশরাফুজ্জামান আশু বলেন, আমরা অসাম্প্রদায়িক চেতনাকে লালন করে বড় হয়েছি। আমি সাতক্ষীরা মন্দিরে বসে কথা দিয়ে গেলাম সনাতন ধর্মাবলম্বী সকল মানুষের কাছে, আমি আপনাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হলে আমার বাড়িতে যেতে ওই টেন্ডারবাজের মতো টিকিট কাটতে হবে না। সাতক্ষীরার সকল ধর্মাবলম্বী মানুষের মিলেমিশে বাস করতে যা যা করা দরকার আমি করব। সংসদে আপনাদের অধিকার প্রতিষ্ঠায় কথা বলব, আপনারা আমার কাছে আমানত। সাতক্ষীরায় সংখ্যালঘুদের ওপর কোনো ধরনের আঘাত আসলে আমি সহ্য করব না, দাঁতভাঙ্গা জবাব দিব।

এসময় আরও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর নুরজাহান বেগম, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য জনসংখ্যা সম্পাদক ডা: সুব্রত ঘোষ প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

তালার প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা

টিকার অভাবে হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কালিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু

তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে!

সাতক্ষীরায় ২টি স্বর্ণের বারসহ নারী আটক

যশোরেশ্বরী মন্দিরে মোদীর দেওয়া মুকুট চুরি: ১৮ মাস পর চার্জশিট, মূল আসামি অধরা

ওয়াসিম-বোল্টের রেকর্ডে ভাগ বসালেন মুস্তাফিজ, সামনে কেবল স্টার্ক

সুখী দাম্পত্যের রহস্য: স্ত্রীকে প্রতিদিন তিন বার ‘সরি’ বলেন অভিষেক!

১০

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

১১

হরমুজ প্রণালিতে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করলো ইরান

১২

কালিগঞ্জে রাসায়নিক মিশ্রিত ৩৩৬০ কেজি গোবিন্দভোগ আম জব্দ

১৩

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতি: বাবলু সভাপতি ও বাবু সম্পাদক নির্বাচিত

১৪

আশাশুনিতে ভুল বালাইনাশক ব্যবহার করে ৮০ লক্ষাধিক টাকা ক্ষতির মুখে তরমুজ চাষী

১৫

রাতের আধারে বাড়ির গেটে ঝুলিয়ে রাখা হলো ‘বোমা সদৃশ’ ৩ বস্তু, আতঙ্ক

১৬

শার্শায় পুরাতন সিলেবাসে পরীক্ষা, বিপাকে ১২ শিক্ষার্থী

১৭

কালিগঞ্জে ছেলেধরা গুজব, শেষ পর্যন্ত যা জানা গেল

১৮

ভার্চুয়াল কোর্ট বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে আইনজীবীদের কালো পতাকা মিছিল

১৯

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705