বাংলাদেশ, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৭ জুন ২০২৩, ৬:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এবার গীতিকারের ভূমিকায় মোদি

বিনোদন ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার গীতিকারের ভূমিকায়। বিশ্ব ক্ষুধা দূরীকরণে বাজরার গুণ ও এর উপকারিতা নিয়ে লিখলেন গানের কথা। আর সেটি কণ্ঠে তুলেছেন গ্র্য়ামি পুরস্কার জয়ী ভারতীয়-আমেরিকান গায়িকা ফালু।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ২০২৩ সালকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস হিসেবে মনোনীত করা হয়েছে। সেই উপলক্ষ্যেই এই গান বাঁধা হয়েছে। শুক্রবার (১৬ জুন) মুক্তি পেয়েছে এই গান।

মোদি প্রসঙ্গে ফাল্গুনী শাহ বলেন, ‘তার জন্য লেখা এক জিনিস এবং তার সঙ্গে লেখা আরেক জিনিস। গানের মাঝখানে, আপনি তার নিজের কণ্ঠে যে বক্তৃতা লিখেছেন এবং বর্ণনা করেছেন তা শুনতে পাবেন। যেকোনো শিল্পীর জন্য এটা একটা বড় সুযোগ।’

গানের জগতে ফালু নামেই জনপ্রিয় ফাল্গুনী। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই গান নিয়ে নানারকম এক্সপেরিমেন্ট করে থাকেন তিনি।

২০০৭ সালে প্রথম মুক্তি পায় ফাল্গুনীর নিজস্ব অ্যালবাম। লোকগীতির সঙ্গে পাশ্চাত্য সংগীতের ফিউশন ফাল্গুনীর গানের বিশেষত্ব। সংগীতপ্রেমীদের কাছে আগে থেকেই তা জনপ্রিয়। শুধু তাই নয়, খ্যাতনামা সংগীত পরিচালক এ আর রহমানের সঙ্গেও কাজ করেছেন ফাল্গুনী।

এর আগেও ‘সেরা চিলড্রেন মিউজিক’ বিভাগে গ্র্যামিতে মনোনীত হয়েছিলেন ফাল্গুনী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

২

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

৩

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

৪

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

৫

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৬

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

৭

বাড়লো ফার্নেস অয়েলের দাম, কার্যকর রাত থেকেই

৮

সাতক্ষীরায় নদীকৃত্য দিবসের আলোচনা: দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

৯

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

১০

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

১১

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

১২

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

১৩

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

১৪

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

১৫

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

১৬

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

১৭

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১৮

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

১৯

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

২০