বাংলাদেশ, সোমবার, ০৩ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৪ আগস্ট ২০২৩, ৬:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে বারসিক’র উদ্যোগে সামাজিক সুরক্ষা বিষয়ক সংলাপ

সুলতান শাহজান: সাতক্ষীরার শ্যামনগরে সামাজিক সুরক্ষা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) শ্যামনগর উপজেলা পাবলিক লাইব্রেরিতে
বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক’র উদ্যোগে এবং নেটজ-পার্টনারশীপ ফর ডেভেলমেন্ট অ্যান্ড জাস্টিস’র সহযোগিতায় বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা শক্তিশালী করণ (পরিবেশ) প্রকল্পের এই সংলাপ অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত সংলাপে বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী আল ইমরানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, বারসিক’র পরিবেশ প্রকল্পের জেলা সমন্বয়কারী মো: মাসুম বিল্লাহ। এসময় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন উপজেলা সমন্বয়কারী মননজয় মন্ডল।

সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: আক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো: আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আরিফুজ্জান, ভেটেনারি সার্জন ডা. সুব্রত কুমার বিশ্বাস ও উপজেলা কৃষি কর্মকর্তা মো: নাজমুল হুদা।

সংলাপে স্থানীয় জনগোষ্ঠীর পক্ষে মুন্সিগঞ্জ ইউনিয়নের শংকরী রানী, আনজুমান আরা, পদ্মপুকুর ইউনিয়নের সোনিয়া আক্তার, রিজিয়া পারভীন, দেবশ্রী রানী, বুড়িগোয়ালিনী ইউনিয়নের সেলিনা খাতুন, চন্দনা রানী ও কবিতা রানী সামাজিক নিরাপত্তা সেবা বিষয়ে আলোচনা করেন এবং নানা সমস্যা তুলে ধরেন।

এসময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা প্রকৃত তথ্য ও সেবা প্রাপ্তির বিষয়ে কোনো মাধ্যম ছাড়াই সরাসরি সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করার আহবান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুভেচ্ছা জানাতে দ্রুততম মানব জাকিরের বাড়িতে কালিগঞ্জের ইউএনও

শাকবাড়িয়া নদীর তীর থেকে ৭০ কেজি হরিণের মাংস উদ্ধার

কালিগঞ্জে দেশসেরা অ্যাথলেট জাকিরকে সংবর্ধনা

সুন্দরবনে কাঁকড়া শিকারে ৩ জেলে কারাগারে

পাইকগাছায় বিজ্ঞানী স্যার পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত

কয়রার বড়বাড়ি ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আবুল কালাম আজাদ

সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন: ঝুমুর আহবায়ক, সুমন সদস্য সচিব

ডিএনসিসি প্রশাসক শফিকুল ও এমপি জাহাঙ্গীরের ওপর হামলা

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫% পর্যন্ত কর প্রণোদনা

এলপি গ্যাসের দাম বাড়লো, সন্ধ্যা থেকেই কার্যকর

১০

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

১১

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

১২

মান্দারবাড়িয়া; জেগে ওঠার অপেক্ষায় এক নীরব সৈকত || মো. মামুন হাসান

১৩

সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

১৪

শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

১৫

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান

১৬

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

১৭

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

১৮

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

১৯

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

২০
error: Content is protected !!