বাংলাদেশ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১২ মার্চ ২০২৪, ১:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের আগে নেতৃত্ব হারাচ্ছেন শাহিন আফ্রিদি!

স্পোর্টস ডেস্ক: পিএসএলে শাহিন শাহ আফ্রিদির দল লাহোর কালান্দার্সের অবস্থা ভালো নেই। ১০ ম্যাচ খেলে জয় মাত্র একটিতে; অবস্থান পয়েন্ট টেবিলের তলানীতে। দলের এমন বাজে পারফরম্যান্সের কারণে প্রশ্ন উঠেছে শাহিন আফ্রিদির নেতৃত্ব নিয়ে।

ফলে আগামী জুন থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের নেতৃত্ব হারানোর শঙ্কায় পড়েছেন শাহিন আফ্রিদি।

আফ্রিদিকে যেন অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়, সেজন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভিকে পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সূত্র।

অনেকে মনে করছেন, দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে অনভিজ্ঞ শাহিন। এত বড় দায়িত্ব নেওয়ার জন্য ২৩ বছর বয়সী এই তারকা পেসারের আরও বেশি পরিপক্কতা দরকার।

আবার কেউ কেউ মনে করেন, কয়েকদিন পরেই বিশ্বকাপ। এই মুহূর্তে দলের নেতৃত্ব পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না। এটা পারফরম্যান্সের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে চেয়ারম্যানই সিদ্ধান্ত নেবেন, আসলে এই সময় কী করা যায়।

যদি শাহিনকে অধিনায়কত্ব সরানো হয়, সেক্ষেত্রে পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হতে পারেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। তবে এই দৌড়ে আছেন ওয়ানডে বিশ্বকাপের পর অধিনায়কত্ব থেকে পদত্যাগ করা বাবর আজমও।

তবে এই বিষয়ে এখনো শাহিন আফ্রিদির সঙ্গে আলোচনায় বসেননি মহসিন নকভি। পিএসএলের আসর শেষ হওয়ার পর তারা আলোচনায় বসবেন। তখন নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে পিসিবি থেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় সড়‌কে রা‌তে ঝর‌লো দুই প্রাণ

১

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

২

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

৩

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৪

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৫

একই জায়গায় আটকে থাকতে চাই না

৬

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৭

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৮

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৯

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১১

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১২

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১৩

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৪

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৫

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৬

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৭

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৮

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৯

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

২০