বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৬ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

ডেস্ক রি‌পোর্ট: পাহাড়-‌মেঘ, নদীর স্বচ্ছ জলরা‌শি, পাথর আর সবুজের মেলবন্ধ‌নে প্রাকৃ‌তিক সৌন্দর্য অব‌লোক‌নের মাধ‌্যমে সুন্দর অঞ্চ‌লের সা‌থে সাদৃশ‌্য বৈসাদৃশ‌্য খুঁজ‌তে সি‌লেট অঞ্চ‌ল ভ্রমণ ক‌রে‌ছেন সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের এক‌টি প্রতি‌নি‌ধি দল।

শিক্ষা সফরের অংশ হিসেবে শুক্রবার ও শ‌নিবার সিলেটের বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে দেখেছেন তারা। এই সফরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি দেশের ভিন্ন অঞ্চলের পরিবেশ ও জনজীবন সম্পর্কে জানার সুযোগ পেয়েছেন তারা।

শুক্রবার সকালে সিলেট পৌঁ‌ছা‌লে তা‌দের স্বাগত জানান সি‌লেট জেলা প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক না‌সির উদ্দীন।

এরপ‌র প্রথ‌মেই নৌকায় করে লালাখালের সৌন্দর্য উপভোগ করেন তারা। লালাখা‌লের স্বচ্ছ নীল জলধারা, পাহাড় ও সবুজের সমারোহ তা‌দের মুগ্ধ ক‌রে।

এরপর তারা যান জাফলংয়ে। খাসিয়া-জৈন্তা পাহাড়ের পাদদেশে পিয়াইন নদীর স্বচ্ছ পানি ও পাথুরে সৌন্দর্য উপভোগ করেন সাংবাদিকরা।  প‌রে স্থানীয়ভাবে পরিচিত ‘আগুন পাহাড়’ দেখার পর হযরত শাহপরান (রহ.) ও হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়া‌রত করেন তারা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালেই প্রতি‌নি‌ধি দ‌লের সদস‌্যরা কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথরে পৌঁছান। ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা ধলাই নদীর স্বচ্ছ জলধারা এবং নদীর বুকে ছড়িয়ে থাকা সাদা পাথর আর মেঘাল‌য় পাহা‌ড়ের সৌন্দর্যে মে‌তে ও‌ঠেন তারা। প্রকৃতির এই বৈ‌চিত্র‌্যময় রূপ সফরকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে।

সাদা পাথর থেকে দুপুরে তারা যান গোয়াইনঘাটের রাতারগুল জলাবনে। নৌকায় করে জলাবনের নীরব প্রাকৃতিক পরিবেশ উপভোগ করে সেখানে কিছু সময় কাটান তারা।

সফরকারীদের জেলা সাতক্ষীরার মানুষের জীবন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও লবণাক্ততার মতো দুর্যোগের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। সেই উপকূল থেকে সিলেটের পাহাড়, নদী ও জলাবনের ভিন্ন পরিবেশে এই সফর সাংবাদিকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করেছে।

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সদস্যরা জানান, শিক্ষা সফরের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের প্রকৃতি, পরিবেশ ও মানুষের জীবনযাত্রা সম্পর্কে জানার পাশাপাশি নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ হয়েছে।

সফরকারী দ‌লে নেতৃত্ব দেন সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সাধারণ সম্পাদক আহসান রাজীব (এখন টি‌ভি/জা‌গো‌নিউজ), সাংগঠ‌নিক সম্পাদক মো. হোসেন আলী (এন‌পি‌বি/ঢাকাটাইমস), নির্বাহী সদস‌্য (অর্থ)বিপ্লব হোসেন (মানবজ‌মিন), মোশারফ হোসেন (কা‌লের কণ্ঠ), তানজির কচি (বাংলা‌নিউজ), আসাদুজ্জামান (বাংলা‌ট্রিবিউন), রাহাত রাজা (গ্লো‌বাল টি‌ভি), হাবিবুর রহমান সোহাগ (স্ব‌দেশ প্রতি‌দিন), রিজাউল করিম (দ‌্য এডিটরস), ইব্রাহিম খলিল (ঢাকা‌পোস্ট), মিলন রুদ্র (টাইমস টু‌ডে), মৃত্যুঞ্জয় রায় (বার্তা টু‌য়ে‌ন্টি‌ফোর), আলী মুক্তাদা হৃদয় (হৃদয় বার্তা) ও হাবিবুল হাসান (পত্রদূত)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

১

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

২

একই জায়গায় আটকে থাকতে চাই না

৩

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৪

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৫

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৬

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৭

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৮

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৯

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১০

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১১

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১২

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৩

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৪

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৫

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৬

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৭

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৮

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৯

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

২০