বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৫ জানুয়ারি ২০২৪, ৬:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সংরক্ষিত আসনের এমপি হতে চান অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক: সংরক্ষিত আসনে সংসদ সদস্য হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এমন ইচ্ছার কথা জানান ঢালিউড কুইন।

অপু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত মহিলা আসন থেকে মনোনয়নপত্র কিনেছিলাম। এবারও মনোনয়ন কিনতে চাই।

এ সময় অভিনেত্রী বলেন, সবাই জানেন আমি মনে-প্রাণে আওয়ামী লীগ ধারণ করি। সে কারণেই সংরক্ষিত আসনের মনোনয়ন চাই। আমার বিশ্বাস, এই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আমার আছে। জণগণের জন্য অবশ্যই কাজ করব, সাংবাদিকদের জন্য আমি অনেক কিছু করতে চাই, যদি সুযোগ পাই।

এদিকে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন অভিনেতা ফেরদৌস আহমেদ। মনোনয়ন পাওয়ার পর থেকে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটছে তার। আর সেই প্রচারণায় অংশ নিতেও দেখা গেছে অপু বিশ্বাসকে।

অন্যদিকে, ২০২৩ সালে অপু বিশ্বাস প্রযোজিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’ মুক্তি পায়। বন্ধন বিশ্বাস পরিচালিত সিনমোতে তিনি অভিনয়ও করেন। এতে তার নায়ক ছিলেন সাইমন সাদিক। প্রযোজক হিসেবে সিনেমাটির মাধ্যমে ভালোই সফলতা দেখিয়েছেন তিনি।

একই নির্মাতার নির্দেশনায় ‘ছায়াবৃক্ষ’ সিনেমায় কাজ করেছেন অপু বিশ্বাস। এটি মুক্তির জন্য প্রস্তুত। এতে তার নায়ক নিরব। চা শ্রমিকদের জীবন-জীবিকা, প্রেম-ভালোবাসা, বাধা- বিপত্তি নিয়ে এ সিনেমার গল্প গড়ে উঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!