বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১২ জানুয়ারি ২০২৪, ৬:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আবাহনীর প্রথম জয়, মোহামেডানের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক: প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে প্রথম জয়ের মুখ দেখলো আবাহনী লিমিটেড। শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে সর্বনিম্ন গোলের ব্যবধানে হারিয়েছে গতবারের রানার্সআপরা।
আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের জালে গোল উৎসব করেছে মোহামেডান।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আজ শুক্রবার ১-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে আবাহনী। যদিও প্রথমার্ধে তাদের বেশ চাপে রেখেছিল শেখ জামাল। এমনকি লাল কার্ড দেখে রিয়াদুল রাফি মাঠ ছাড়লে অধিকাংশ সময় ১০ জন নিয়েই খেলে আকাশি-নীলরা।

একজন কম নিয়ে খেললেও বেশ কয়েকবার আক্রমণে উঠেছে আবাহনী। রক্ষণও সামলেছে ভালোভাবেই। ৩৮তম মিনিটে বল দখলে লড়াইয়ে ফয়সাল আহমেদ ফাহিমকে পেছন থেকে ফাউল করেন রাফি। রেফারি সরাসরি লাল কার্ড দেখান তাকে। কিন্তু শেখ জামাল সেই কাজে লাগাতে পারেনি। ৮৮তম মিনিটে কর্নেলিয়ান স্টুয়ার্টের দারুণ ফিনিশিংয়ে জয় তুলে নেয় আবাহনী।

তিন ম্যাচে একটি করে জয়, হার ও ড্রয়ে ৮ পয়েন্ট আবাহনীর। দুই হার ও এক জয়ে শেখ জামালের সংগ্রহ ৩।

দিনের আরেক ম্যাচে ৫-১ গোলে জয় পেয়েছে মোহামেডান। যদিও প্রথমার্ধে মাত্র ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সাদা-কালোরা। তবে দ্বিতীয়ার্ধে আরও চার বার বল পাঠিয়ে গোল উৎসব করে আলফাজ আহমেদের দল। শেষদিকে একটি গোল শোধ করে ব্রাদার্স।

রাজশাহীতে ম্যাচের ২৮তম মিনিটে বক্সের ভেতরে ফাউলের শিকার হন জাফর ইকবাল। আর তাতে পেনাল্টি পায় মোহামেডান। যা থেকে গোল আদায় করে নেন সোলেমান দিয়াবাতে। দ্বিতীয়ার্ধের শুরুতে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন মোজাফফর মোজাফফরভ।

৬০তম মিনিটে এমানুয়েল সানডের গোলে ম্যাচ নিয়ন্ত্রণে নেয় মোহামেডান। সাত মিনিট পর ব্যবধান আরো বাড়ান এই নাইজেরিয়ান ফরোয়ার্ড। ৬৮তম মিনিটে দিয়াবাতের গোলে স্কোরলাইন হয় ৫-০। এরপর ৭৮তম মিনিটে ব্রাদার্সের হয়ে এক গোল শোধ দেন নয়ন।

দিনের অন্য ম্যাচে চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জের ম্যাচ শেষ হয়েছে ১-১ সমতায়।

৩ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে মোহামেডানের সংগ্রহ ৭ পয়েন্ট। ৩ পয়েন্ট রহমতগঞ্জের এবং ১ করে সংগ্রহ করেছে পয়েন্ট চট্টগ্রাম আবাহনী ও ব্রাদার্স ইউনিয়ন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ তিনজন প্রত্যাহার

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

১০

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

১১

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

১২

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৩

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

১৫

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১৬

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১৭

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১৮

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৯

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

২০