বাংলাদেশ, রবিবার, ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১৫ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় কৃষকের সবজি বাগান কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধ: খুলনার পাইকগাছায় রাতের আধারে কৃষকের এক বিঘা জমির সবজি বাগান কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক পাইকগাছা থানায় সাধারণ ডায়েরি করেছেন।

গত শনিবার রাতে উপজেলার উত্তর কুমখালী গ্রামে ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার উত্তর কুমখালী গ্রামের নিরাপদ মন্ডলের ছেলে সুকেশ কুমার মন্ডল এক বিঘা জমিতে করোলা, উচ্ছে, মিষ্টকুমড়া ও খিরাই চাষ করেন। সবে মাত্র সবজি ক্ষেতে ফলন আসা শুরু করেছে। ইতোমধ্যে ১০ মণ করোলা উচ্ছে উঠানো হয়েছে। সোমবার ছিল সবজি উঠানোর নির্ধারিত দিন।

কৃষক সুকেশ মন্ডল বলেন, আমার একটি চায়ের দোকান রয়েছে। দোকান থেকে ফিরে রাত সাড়ে দশটার দিকে সবজি ক্ষেতে গিয়ে ছিলাম। সেখান থেকে বাড়ী
ফিরে ঘুমিয়ে পড়ি। সকাল ৫টার দিকে আমার পার্শ্ববর্তী সবজি ক্ষেতের মালিক সঞ্জয় ও উজ্জ্বল আমাকে জানায় আমার সবজি ক্ষেত কে বা কারা কেটে সাবাড় করে দিয়ে গেছে। তাৎক্ষণিক আমার মা কে নিয়ে সজবি ক্ষেতে যাই। দেখি সব করোলা উচ্ছে, মিষ্টি কুমড়া ও খিরাই গাছ কেটে দলা পাকিয়ে রেখে গেছে। আমি স্থানীয় পুলিশ ফাঁড়িকে জানালে বাইনবাড়িয়া পুলিশ ফাড়ির উপ-পুলিশ পরিদর্শক আহাদ আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় সোমবার সকালে থানায় সাধারণ ডায়েরি করেছি। এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, সবজি ক্ষেতের ক্ষতিসাধনের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় পৃথক ঘটনায় ২ শিশুসহ ৪ জনের মৃত্যু

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

শিবগঞ্জ উপজেলার নাম বদলে হচ্ছে মহাস্থান

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

আসামে ভারতীয় বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত, ৫ আরোহী নিহত

ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প

অমিতের ম্যাচসেরা ইনিংসে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

পাইকগাছায় কপোতাক্ষ পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রাণসায়র খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১০

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

১১

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে কারাগারে

১২

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

১৩

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

১৪

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

১৫

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

১৬

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৭

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

১৮

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

১৯

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০