বাংলাদেশ, রবিবার, ৩১ মে ২০২৬
১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১৪ জানুয়ারি ২০২৪, ৬:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফখর-বাবরের ফিফটির পরও হেরে গেল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: ঠিক যেন গত ম্যাচের পুনরাবৃত্তি। বড় লক্ষ্যের জবাব দিতে গিয়ে শুরুর দশ ওভার কক্ষপথেই ছিল পাকিস্তান। কিন্তু শেষ দিকে নিউজিল্যান্ডকে দারুণভাবে ম্যাচে ফিরিয়ে আনলেন পেসাররা। শুধু তা-ই নয়, জয়ও নিশ্চিত করেন।

হ্যামিল্টনে পাকিস্তানকে ২১ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজের দুই ম্যাচ শেষে ২-০তে এগিয়ে গেল তারা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় নিউজিল্যান্ড। ডেভন কনওয়ের সঙ্গে ৫৯ রানের জুটির পর কেইন উইলিয়ামসনকে নিয়ে ৫২ রানের জুটি গড়েন ফিন অ্যালেন। হ্যামস্ট্রিং চোটের কারণে অবশ্য ২৬ রান করে মাঠ থেকে উঠে যান উইলিয়ামসন।

বিধ্বংসী ইনিংসে ৪১ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৭৪ রান করেন অ্যালেন। শেষ দিকে মিচেল স্যান্টনারের ১৩ বলে ২৫ রানের ক্যামিও ইনিংসে ৮ উইকেটে ১৯৪ রানের সংগ্রহ পায় কিউইরা। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন হারিস রউফ।

জবাব দিতে নেমে শুরুতেই দুই ওপেনার সায়েম আইয়ুব ও মোহাম্মদ রিজওয়ানকে হারায় পাকিস্তান। তবে প্রতিরোধ গড়েন ফখর জামান ও বাবর আজম। তৃতীয় উইকেটে ৮৭ রান যোগ করেন তারা। ২৫ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৫০ রান করা ফখরকে বোল্ড করে কিউইদের ম্যাচে ফিরিয়ে আনেন অ্যাডাম মিলনে। পরে বাবর একপ্রান্ত লড়াই করে গেলেও কিউই পেসারদের তোপে ১৭৩ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ৪৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬৬ রান করেন বাবর।

কিউইদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন ৩৩ রান। এছাড়া দুটি করে শিকার করেন টিম সাউদি, বেন সিয়ার্স ও ইশ সোধি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, আটক ২

বর্ণাঢ্য আয়োজনে হিসাববিজ্ঞান বিভাগের ১ম রিইউনিয়ন উদযাপন

বিএনপি মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে: নূরুল ইসলাম সাদ্দাম

লিডার্সের ঈদ পুনর্মিলনীতে উপকূলের সমস্যা-সম্ভাবনা তুলে ধরার প্রত্যয়

তালায় ২৮ বছর পর একই ফ্রেমে ৯৮ ব্যাচের বন্ধুরা

শ্যামনগরে লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন, ডিজিএমকে অপসারণের দাবি

রাজস্ব তহবিল থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়ে গেছেন: কুমিল্লার ডিসি

৫ দিনের আবহাওয়া পূর্বাভাস, ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ক্রিকেট ইতিহাসে অনন্য মাইলফলকে পাকিস্তান দল

১৭ বছরের রুদ্ধশ্বাস বন্দিদশা পেরিয়ে ফিরল শহীদ জিয়ার মুক্ত স্মরণ

১০

একসঙ্গে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সিতে কেন দীঘি?

১১

দেশ কারও একার না, তাই গড়ার দায়িত্বও সবার: প্রধানমন্ত্রী

১২

ব্যাংককের হোটেলে বোল্ড লুকে অভিনেত্রী, ‘বাঙালির অপমান’ বলছেন নেটিজেনরা

১৩

ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ পরিবারের পাশে ডু সামথিং ফাউন্ডেশন

১৪

গর্ভাবস্থায় এই ৯ খাবার খাবেন না

১৫

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

১৬

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

১৭

সাতক্ষীরায় ঈদ আনন্দে বিশ্বকাপ উন্মাদনা

১৮

শ্যামনগরে ঝড়ে তালগাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু

১৯

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

২০
error: Content is protected !!